বুধবার , ১৭ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হারল বাংলাদেশ

প্রতিবেদক
DipKotha
জুন ১৭, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ওয়ানডে সিরিজে সাফল্যের ধারাবাহিকতা টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারল না বাংলাদেশ। হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল তারা। আজ চট্টগ্রাম সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারাল অস্ট্রেলিয়া। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। আগামী শুক্রবার একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট সিপাহি মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১৯ ওভারে ১৩১ রান তোলে। জবাবে ১০ বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। মূলত ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ হারল বাংলাদেশ। ইনজুরির কারণে ম্যাচটিতে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। টপ অর্ডারে সৌম্য সরকার ফিরলেও আস্থার প্রতিদান দিতে পারেননি। দুই ওপেনার সাইফ ও তানজিদ সতর্ক হয়ে ব্যাটিং শুরু করেছিলেন।

কিন্তু দলীয় ২৬ রানে এ জুটি ভেঙে যাওয়ার পর ধারাবাহিক বিরতিতে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে মেহেদী হাসানের অপরাজিত ২৯ রানের সুবাদে স্কোর লম্বা হয়। স্বীকৃত ব্যাটারদের মধ্যে সাইফ সর্বোচ্চ ২০, সৌম্য ১৭ রান করেন। টপ ও মিডল অর্ডারের কেউই বড় ইনিংস খেলতে না পারায় লড়াকু স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। অ্যাডাম জাম্পা ও নবীন জোয়েল ডেভিস তিনটি করে উইকেট নেন। ম্যাট রেনশ পান দুই উইকেট।

লো স্কোরিং ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অতটা বেশি বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। তবে অভিষেকেই দুই উইকেট শিকার করে নজর কাড়েন আব্দুল গাফফার সাকলাইন। ‍কুপার কনোলি ও রেনশর উইকেট নেন বাংলাদেশের এই নবিশ পেসার। শরিফুল, মোস্তাফিজ, মেহেদী ও রিশাদ একটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন কনোলি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৯ ওভারে ১৩১ (মেহেদী ২৯*, সাইফ ২০, সৌম্য ১৭; ডেভিস ৩/১৭, জাম্পা ৩/১৮, রেনশ ২/২৬)।

অস্ট্রেলিয়া : ১৮.২ ওভারে ১৩৩ (কনোলি ৪৭, ডেভিড ২০, রেনশ ১৮; সাকলাইন ২/৩২, মোস্তাফিজ ১/১৬, শরিফুল ১/২২)।

ফল : চার উইকেটে জয়ী অস্ট্রেলিয়া।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে

ভোলা জেলার কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে ভোলা–বরিশাল সেতু চাই ডকুমেন্টারি নির্মাণ

ভোলার চরসামাইয়া ইউনিয়নে মাটির রাস্তা নির্মাণে স্বস্তি, এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন  মাওলানা তরিকুল ইসলাম

চরফ্যাশনে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান।।

ভোলায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি আলজেরিয়ার রাষ্ট্রদূত

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রসারে ভোলায় সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

চরফ্যাশনে হাসপাতালে ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিল সমাজসেবা

‘হালালা’র নামে চুক্তিভিত্তিক বিয়ে শরিয়াহবিরোধী

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩ কেজি হরিণের মাংস ও ২টি চামড়া জব্দ