বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলার ধনিয়া নবীপুর গ্রামে বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা, এলাকায় আতঙ্ক

প্রতিবেদক
DipKotha
জুন ১৮, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলা সদর উপজেলার ৬ নম্বর ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামে বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, গ্রামের একটি এলাকায় হঠাৎ সাপটি দেখতে পান কয়েকজন বাসিন্দা। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। সাপটির আকৃতি ও শরীরের বিশেষ ধরনের গোলাকার নকশা দেখে অনেকে এটিকে রাসেলস ভাইপার বলে ধারণা করছেন।

রাসেলস ভাইপার বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, এ সাপের কামড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দ্রুত চিকিৎসা না পেলে গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

সাপটির উপস্থিতির খবরে নবীপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা শিশুদের নিরাপদে রাখা, ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে নারী রেফারিদের নতুন ইতিহাস, নেতৃত্বে টোরি পেনসো

কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম

মেসার্স খান ফ্লাওয়ার মিলস-এ জরুরি ভিত্তিতে মার্কেটিং ম্যানেজার (পুরুষ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে

ঢাকায় নিরাপত্তা জোরদার, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে

ভোলায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

মৃত্যুর পর বিদ্বেষ নয়, সত্য ও মানবিকতার পক্ষে থাকি সাংবাদিক জিএম সানাউল্লাহ

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ