বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলা জেলা ঐক্য ফোরামের প্রাথমিক কমিটি ঘোষণা, গণমাধ্যম সমন্বয়ক হলেন আফজাল হোসেন জুয়েল

প্রতিবেদক
DipKotha
জুলাই ৯, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সামাজিক সম্প্রীতি, জেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে ভোলা জেলা ঐক্য ফোরাম-এর প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে তরুণ সাংবাদিক তকি খাঁন-কে চেয়ারম্যান, সাবেক সেনা কর্মকর্তা জাকির হোসেন সোহেল-কে সিনিয়র ভাইস চেয়ারম্যান, মোসা. সিমা বেগম-কে মহাসচিব, সাবেক সেনা কর্মকর্তা আল-আমিন-কে সিনিয়র যুগ্ম মহাসচিব, রানিং সেনা কর্মকর্তা মো. কাশেম-কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক দ্বীপকথা-এর ম্যানেজিং পার্টনার ও DBC News-এর প্রশাসনিক কর্মকর্তা মো. আফজাল হোসেন জুয়েল-কে গণমাধ্যম সমন্বয়ক এবং মো. সোহেল হাওলাদার-কে প্রচার সম্পাদক ও শরীফুল ইসলাম রিজভী-কে মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ বর্তমানে শূন্য রয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, আলোচনা ও পরামর্শক্রমে পরবর্তীতে এসব পদে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভোলা জেলার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করতে আগ্রহী ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, গুণীজন এবং জেলার সর্বস্তরের দেশপ্রেমিক ও জনদরদি ব্যক্তিদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
নবনিযুক্ত গণমাধ্যম সমন্বয়ক মো. আফজাল হোসেন জুয়েল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা ভোলা জেলার বিভিন্ন সমস্যা জাতীয় গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে ভোলাবাসীর ন্যায্য দাবি ও উন্নয়নের বিষয়গুলো সামনে আনতে আমরা নিরলসভাবে কাজ করব। পাশাপাশি জেলার ইতিবাচক সম্ভাবনা ও সাফল্যের কথাও দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা থাকবে।”
তিনি আরও বলেন, “আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংগঠনের চেয়ারম্যানসহ সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভোলা জেলা ঐক্য ফোরাম জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।”
[7/9/2026 2:44 PM] Jihad office:

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ভোলায় জলবায়ু বাস্তচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্টিত

১৮ বছর ২৭৯ দিন—সাকিবকে টপকে টি–টোয়েন্টির দীর্ঘতম ক্যারিয়ার এখন উইলিয়ামসের

পুলিশকে ‘ম্যানেজ’ করার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

নদীপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইয়ুথ হেল্প ফর পোভার্টি’র আর্থিক সহায়তা প্রদান।।

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

মনপুরায় প্রভাতরশ্মি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ  অসহায় মানুষের মুখে ফুটল উষ্ণতার হাসি