শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা , দারাজ থেকে ছুরি কিনে ছেলে রেদোয়ান

প্রতিবেদক
DipKotha
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

 

ভোলায় ইসলামী বক্তা ও খতিব মাওলানা আমিনুল হক নোমানী হত্যাকাণ্ডের সাতদিনের মাথায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মো. রেদেয়ানুল হক (১৭)–কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে তজুমদ্দিন উপজেলা থেকে তাকে আটক করা হয়। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) শরীফুল হক।

এসপি জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে ঘাতক রেদেয়ানুল হক একাই হত্যাকাণ্ডে জড়িত। বাবার কড়া শাসন সহ্য করতে না পেরে ক্ষোভে তিনি হত্যার পরিকল্পনা করেন। এ লক্ষ্যে তিনি ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে হত্যার কৌশল শিখে নেন। দুই মাস আগে থেকেই হত্যার প্রস্তুতি নিতে শুরু করেন এবং দারাজ থেকে অনলাইনে ছুরি, টি-শার্ট, কেপ ও হাতঘড়ি সংগ্রহ করেন।

এসপি আরও বলেন, শাসনের কারণে রেদেয়ানুল একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে ব্যর্থ হওয়ার পর বাবাকে হত্যার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী পরিকল্পনা করে গত ৬ সেপ্টেম্বর রাতে বাবাকে একা পেয়ে খুন করেন।

তিনি জানান, ছেলেটি বাবার সঙ্গে অভিমান করে মামার বাড়িতে থাকতেন। তবে পড়াশোনা করতেন বাবার মাদরাসায়। এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর (অব.) হাফিজ

সংসদে নতুন স্পিকার কে এই হাফিজ উদ্দিন

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে

জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলায় শিবিরের বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

দুষ্কৃতকারীরা কোনো দলের নয়: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোনে উদ্ধার