রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

জাগরণ ফাউন্ডেশনের বার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

প্রতিবেদক
DipKotha
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ শনিবার ভোলা প্রেসক্লাবে জাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল ১০:০০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত অনুষ্ঠানটি বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করা হয় এবং পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্যে সহ-সভাপতি মোঃ রাকিব সকলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন উদ্দিন গত বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
আমন্ত্রিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধি বক্তব্য রাখেন, পাশাপাশি কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিজেদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। বিশেষভাবে পরিচালক মোঃ রাশেদ বন্যাদুর্গতদের সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম এবং পরিবেশ সুরক্ষার উদ্যোগগুলো তুলে ধরেন।
বার্ষিকী উপলক্ষে ক্রেস্ট বিতরণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও একজন অসহায় দরিদ্র মানুষকে সেলাই মেশিন, বস্ত্র এবং হুইলচেয়ার প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি রাফসান আহমেদ ইমন ধন্যবাদ জানান এবং আগামী বছরের কার্যকরী উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি, স্বেচ্ছাসেবী সদস্যগণ এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মিজান সালাউদ্দিন, জনাব আলী আহমেদ (সহকারী অধ্যাপক, শের ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল), শাহনাজ বেগম (উপদেষ্টা, জাগরণ ফাউন্ডেশন), সদর উপজেলার সমাজসেবা অফিসার জনাব মোঃ দেলোয়ার হোসেন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটি সরল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি কোস্ট ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

ভোলার ঈদগাহ সংলগ্ন, পুরাতন যুগিরঘোল মোড়ে মারকাযুত তালিম একাডেমি ইসলামি ও মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘মোন্থা’ বাংলাদেশে এর প্রভাবে কখন বৃষ্টি হবে

অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপের বিষয়ে তথ্য জানাবে গুগল l

ভোলায় আনন্দঘন অনুষ্ঠানে আমার দেশে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পুলিশ সুপারের ব্যতিক্রমী উপহার।

নারী দিবসে দশমিনায় মানববন্ধন: উপকূলীয় নারীদের মর্যাদাপূর্ণ জীবনের দাবি

মনপুরায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২ মাদক কারবারি

‘হালালা’র নামে চুক্তিভিত্তিক বিয়ে শরিয়াহবিরোধী