বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

সাত ঘন্টা লাইনে দাঁড়িয়েও আটা না পেয়ে খালি হাতে ফিরলেন ২ শতাধিক নারী-পুরুষ !

প্রতিবেদক
DipKotha
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ওএমএস (খোলা বাজারে বিক্রয়) কর্মসূচির আওতায় আটা কেনার জন্য তজুমদ্দিন উপজেলা সদরে বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন শত শত মানুষ। তবে ৭ ঘণ্টা অপেক্ষার পরও দুই শতাধিক বয়স্ক নারী-পুরুষ খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন।
খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, সেপ্টেম্বর মাসজুড়ে উপজেলার দুইজন ডিলারের মাধ্যমে প্রতিদিন এক টন আটা বিতরণ কার্যক্রম চলছে। জনপ্রতি ১ থেকে ৫ কেজি পর্যন্ত ২৪ টাকা কেজি দরে আটা দেওয়া হচ্ছে। তবে এসময় উপজেলা পর্যায়ে ওএমএস চাল (৩০ টাকা কেজি) বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে কৃষি ব্যাংক সংলগ্ন ডিলার আকতার হোসেনের বিতরণ কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা মিনু রানী, আমেনা বেগম, আবদুল মান্নান, খলিলুল্লাহসহ অনেকে। তারা জানান, ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, অথচ সকাল ১০টা পর্যন্ত বিতরণ কার্যক্রম শুরু হয়নি। আটা বরাদ্দ বাড়িয়ে ধান মৌসুম আসা পর্যন্ত কর্মসূচি চালু রাখার দাবি জানান তারা।
ডিলার আকতার হোসেন বলেন, দৈনিক মাত্র ৫০০ কেজি আটা বরাদ্দ পেয়েছি, যা ১০০ জনকে দেওয়ার মতো। কিন্তু ৩০০ এর বেশি মানুষ লাইনে এসে হুড়োহুড়ি করছে। ফলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। অবশেষে বেলা ১২টার দিকে দেখা যায়, প্রায় দুই শতাধিক মানুষ ৭ ঘণ্টা অপেক্ষা করেও আটা না পেয়ে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মালেক তালুকদার বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় এ ধরনের সমস্যা তৈরি হয়েছে। চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়িয়ে এক মাসের পরিবর্তে কয়েক মাস এই কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলায় ইএসডিওর অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত দক্ষ জনশক্তি গঠনে প্রশংসায় ভাসলেন প্রশিক্ষণার্থীরা

ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসায় ধর্মীয় বই উপহার

ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘মোন্থা’ বাংলাদেশে এর প্রভাবে কখন বৃষ্টি হবে

নিষেধাজ্ঞা অবমাননা করে মা ইলিশ শিকার দায়ে ৪ জেলে আটক করেছে নৌ-পুলিশ

হাদির ওপর হামলায় কে কী বললেন

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও জাল নোটসহ আটক আরমান

ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড়

ভোলায় পানিতে ডুবে দুই শিশুসহ পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩ কেজি হরিণের মাংস ও ২টি চামড়া জব্দ