সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০ টন চোরাই কয়লা ও ৪ কার্গো বোটসহ দুই চোরাকারবারী আটক

প্রতিবেদক
DipKotha
নভেম্বর ৩, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০ টন চোরাই কয়লা ও ৪ কার্গো বোটসহ দুই চোরাকারবারী আটক

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও ৪টি কার্গো বোটসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

সোমবার ৩ নভেম্বর দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে হাতিয়া থানার টাংকির খালসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক চারটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ১৪০ টন কয়লা ও দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে কেনা হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত কয়লা, চারটি বোট ও আটক দুই চোরাকারবারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গ্রেফতার

বিশ্ব মা দিবস আজ

জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার ইস্যুতে যা বললেন রাশেদ খান

মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা , দারাজ থেকে ছুরি কিনে ছেলে রেদোয়ান

ভোলায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি আলজেরিয়ার রাষ্ট্রদূত

পশ্চিমবঙ্গ নির্বাচন: ২ আসনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা

ফের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রশাসনের জরিমানার পরও তেল সরবরাহ বিতর্ক — প্রশ্নে ক্ষিপ্ত জ্বালানি তেল ব্যবসায়ী নেতা ইকবাল

সাত ঘন্টা লাইনে দাঁড়িয়েও আটা না পেয়ে খালি হাতে ফিরলেন ২ শতাধিক নারী-পুরুষ !

জুলাই সনদ : সমাধান সংসদে, নাকি আন্দোলনে