শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলায় শিবিরের বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদক
DipKotha
নভেম্বর ২২, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২২ নভেম্বর) আসছরের পর শহরের খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবির পৌর সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ভোলা শহর শাখার সেক্রেটারী হাসনাইন আহমেদের সঞ্চালনায় মিছিল শেষে সমাবেশে বক্তব্য প্রদান করেন ছাত্রশিবির ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিন।

আল আমিন বলেন, ভোলার ২২ লক্ষ মানুষের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদের সঙ্গে বহুবার বৈঠক করেছি। প্রতিবারই আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বাংলাদেশের মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন দ্বীপ ভোলা। এখানে রাত ১০টার পর কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রায় অসম্ভব। সেতু না থাকা ও পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাবে ভোলার সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে। এ ভোগান্তি থেকে মুক্তির একমাত্র উপায় ভোলা-বরিশাল সেতু নির্মাণ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি সেতু নির্মাণের দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু না হয়, তবে ভোলা থেকে গ্যাস নিতে দেওয়া হবে না।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ভোলা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কিরন, সদস্য সচিব আমিন খান

৩০০ আসনে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করল ইসি

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সবাদ সম্মেলন

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গ্রেফতার

ভোলায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে মিলবে যেসব সুফল

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: নিহত ও আহতের সংখ্যা কোন দেশে কত?

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

জকসু নির্বাচন: লাইনে ভোটার থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ চলে

আলিনগরে জমি বিরোধে আত্মীয়দের হামলায় আহত যুবক