সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

যুবশক্তির- নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
DipKotha
নভেম্বর ২৪, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার

যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ভোলায় নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার বেলা ৩টায় বাঘারহাট কেন্দ্রীয় অফিস সংলগ্ন অনুষ্ঠিত হলো একটি বিশেষ কর্মসূচি। কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান।

নারীর প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, শিশুর পুষ্টি, মাসিক স্বাস্থ্যবিধি এবং সামাজিক নিরাপত্তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির আলোচকবৃন্দ।

কেন্দ্রীয় সদস্য রুমা আক্তার তিনি বলেন,নারী ও শিশুর স্বাস্থ্যসুরক্ষায় সচেতনতা হলো সবচেয়ে বড় শক্তি। গর্ভবতী মায়েদের নিয়মিত পরীক্ষা ও পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করতে পরিবারকে এগিয়ে আসতে হবে। জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধই শিশুর সর্বোত্তম খাবার—এ বিষয়ে আরো প্রচার বাড়াতে হবে।

শারমিন আক্তার বলেন তিনি স্কুল-কলেজ পর্যায়ে স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন,
মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে এখনও লজ্জা ও কুসংস্কার রয়েছে। কিশোরীদের সঠিক তথ্য দিলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

শিশু সুরক্ষা প্রসঙ্গে তিনি যোগ করেন,শিশুর নিরাপত্তা, ভালোবাসা ও পুষ্টি—এই তিনটি তার সুস্থ বিকাশের প্রধান ভিত্তি। পরিবার ও সমাজকে যৌথভাবে এগিয়ে আসতে হবে।

ভোলা পৌর কমিটির সভাপতি শামিম হোসেন সমাজের ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন,নারী ও শিশুর স্বাস্থ্যসুরক্ষা শুধু কোনো সংগঠনের কাজ নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। পরিবার, সমাজ ও স্বেচ্ছাসেবীরা একসঙ্গে কাজ করলে স্বাস্থ্যসেবার বাস্তব পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন,একটি সুস্থ সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক। সামাজিক সচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রমজান হোসেন, সহ-সাধারন সম্পাদক পৌর কমিটি,সহ-সাংগঠনিক সম্পাদক রিমন ও সংগঠনের সক্রিয় সদস্য সিফাত সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, নারী ও শিশু স্বাস্থ্যসচেতনতা বিস্তারে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
ভোলার জনপ্রিয় মাল্টিমিডিয়া ‘ভোলা প্রকাশ’-এর সম্পাদক বিজয় বাইন এর গর্ভধারিণী মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ভোলার জনপ্রিয় মাল্টিমিডিয়া ‘ভোলা প্রকাশ’-এর সম্পাদক বিজয় বাইন এর গর্ভধারিণী মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

মন্ত্রী-এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি

হাদির ওপর হামলায় কে কী বললেন

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ : রাতভর অভিযানে ভোলা ও হাতিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

ভোলায় জ্বালানি তেলের সংকট: উৎপাদন চললেও রপ্তানি বন্ধের মুখে খান ফ্লাওয়ার মিলস ও জে কে ট্রেডার্স

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও জাল নোটসহ আটক আরমান

সংসদে নতুন স্পিকার কে এই হাফিজ উদ্দিন

নারী দিবসে দশমিনায় মানববন্ধন: উপকূলীয় নারীদের মর্যাদাপূর্ণ জীবনের দাবি

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সবাদ সম্মেলন

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে