সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপের বিষয়ে তথ্য জানাবে গুগল l

প্রতিবেদক
DipKotha
মার্চ ১৬, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোন কোন অ্যাপ স্বাভাবিকের তুলনায় বেশি ব্যাটারি ব্যবহার করে থাকে, তা ব্যবহারকারীদের জানাতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। নতুন এ উদ্যোগের আওতায় কোনো অ্যাপ অস্বাভাবিকভাবে বেশি ব্যাটারি খরচ করলে সেই অ্যাপের বিষয়ে গুগল প্লে স্টোরে সতর্কতামূলক লেবেল দেখাবে গুগল।

গুগল জানিয়েছে, কোনো অ্যাপ যদি প্রত্যাশার তুলনায় বেশি ব্যাটারি ব্যবহার করে, তবে প্লে স্টোরে অ্যাপটির বিবরণে একটি সতর্কবার্তা যুক্ত করা হবে। সেখানে উল্লেখ থাকবে, অ্যাপটি স্বাভাবিকের তুলনায় বেশি ব্যাটারি ব্যবহার করতে পারে। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা যাচাই করা হচ্ছে। ধাপে ধাপে নতুন এই সুবিধা চালু করা হবে।

অতিরিক্ত ব্যাটারি ব্যবহার করা অ্যাপ চিহ্নিতের জন্য অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রমের মাত্রা এবং ‘ওয়েক লক’ ব্যবহারের পরিমাণ বিবেচনা করা হবে। ‘ওয়েক লক’ এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কোনো অ্যাপ ফোনের পটভূমি বা ব্যাকগ্রাউন্ডে দীর্ঘ সময় সক্রিয় থাকতে পারে। যদি কোনো অ্যাপ নির্ধারিত সীমার বেশি সময় সক্রিয় থাকে বা অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড কার্যক্রম চালায়, তবে সেটিকে বেশি ব্যাটারি ব্যবহারকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের পরিস্থিতিতে গুগল প্রথমে সংশ্লিষ্ট অ্যাপ নির্মাতাকে বিষয়টি জানাবে এবং সমস্যা সমাধানের সময় দেবে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে প্লে স্টোরে সতর্কতামূলক লেবেল যুক্তের পাশাপাশি জনপ্রিয় অ্যাপের তালিকার শেষে অ্যাপটি প্রদর্শন করা হবে।

সব অ্যাপের ক্ষেত্রে বেশি ব্যাটারি ব্যবহারকে সমস্যা হিসেবে ধরা হবে না। কারণ, কিছু অ্যাপের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য তুলনামূলক বেশি ব্যাকগ্রাউন্ড কার্যক্রম পরিচালনা করতে হয়। একইভাবে ফুড ডেলিভারি বা রাইড শেয়ারিং সেবার অ্যাপগুলোতে ডেলিভারি বা গাড়ির অবস্থান তাৎক্ষণিকভাবে জানাতে নিয়মিত হালনাগাদ তথ্য সংগ্রহ করতে হয়। এ ধরনের অ্যাপের ক্ষেত্রে অতিরিক্ত ব্যাটারি ব্যবহারের বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা হবে।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া দীর্ঘদিনের একটি সাধারণ সমস্যা। নতুন এই সতর্কতামূলক লেবেল চালু হলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, কোন কোন অ্যাপ তাঁদের ফোনের ব্যাটারি বেশি খরচ করছে। ফলে প্রয়োজনে তাঁরা সেই অ্যাপগুলো ব্যবহারে সতর্ক হতে পারবেন বা বিকল্প অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারবেন।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

অস্বাভাবিক জোয়ারে মনপুরার নিম্নাঞ্চল প্লাবিত টিনের চালায় আশ্রয় নিয়েছেন ৬০ কলোনির বাসিন্দারা,

জুলাই সনদ : সমাধান সংসদে, নাকি আন্দোলনে

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

ভোলায় জলবায়ু বাস্তচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্টিত

দীর্ঘদিন ধরে অচল মনপুরার একমাত্র অ্যাম্বুলেন্সটি, ভোগান্তিতে রোগীরা

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরো যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

রেমিট্যান্সে সুখবর, ২০ দিনে দেশে ঢুকল ৩২ হাজার কোটি টাকা

ভোলায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলায় মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের জনসচেতনতা কার্যক্রম