মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড়

প্রতিবেদক
DipKotha
মার্চ ১৭, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ঈদের ছুটির প্রথম দিনে ঢাকার কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। মঙ্গলবার সকাল থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই যাত্রীর অতিরিক্ত চাপ দেখা গেছে। ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। ছাদেও চেপে বসেছেন অসংখ্য যাত্রী।

জানা গেছে, উত্তরবঙ্গের ট্রেন নীলসাগর এক্সপ্রেস ছাড়া প্রতিটি ট্রেনই কমলাপুর স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। শিডিউল বিপর্যয় না থাকায় রেলপথের যাত্রীরা উচ্ছাস প্রকাশ করেন।

কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেছেন, ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে টিকিট হয়েছে। এখন দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতি ১০০টি আসনের বিপরীতে ২৫ জন যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন।

এদিকে রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালেও ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। তবে এই যাত্রায় একদিকে যেমন আছে স্বস্তি, অন্যদিকে বাড়তি ভাড়ার অভিযোগ ও যানজটের শঙ্কাও আছে।

ঈদের আনন্দ উপভোগ করতে নদীপথে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। ছুটির প্রথম দিনেই যাত্রীদের উপচে পড়া ভিড়। ভোর থেকেই পরিবার-পরিজন নিয়ে ঘাটে আসতে শুরু করেন তারা। টিকিট সংগ্রহ থেকে শুরু করে লঞ্চে ওঠা—সবখানেই ছিল ব্যস্ততা আর উৎসবের আমেজ।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাত্রীদের চাহিদা মেটাতে একের পর এক লঞ্চ ছেড়ে গেছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলীয় জেলাগুলোর উদ্দেশ্যে নির্ধারিত সময়সূচি মেনে চলাচল করছে লঞ্চগুলো। স্বস্তির বিষয়, অন্যান্য সময়ের মতো অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্ধারিত ভাড়াতেই যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি অবৈধ ট্রলিং বোট জব্দ

ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় পার্টির পৌর শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা , দারাজ থেকে ছুরি কিনে ছেলে রেদোয়ান

ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা

প্রশাসনের জরিমানার পরও তেল সরবরাহ বিতর্ক — প্রশ্নে ক্ষিপ্ত জ্বালানি তেল ব্যবসায়ী নেতা ইকবাল

নৌবাহিনীতে ৯টি শাখায় ৪৫০ পদে নিয়োগ

ভোলায় ইএসডিওর অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত দক্ষ জনশক্তি গঠনে প্রশংসায় ভাসলেন প্রশিক্ষণার্থীরা

ভোলায় দৈনিক ঢাকার পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে মিলবে যেসব সুফল