মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

এমপিওভুক্ত ৩ লাখ ৯০ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

প্রতিবেদক
DipKotha
এপ্রিল ৭, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৈশাখী ভাতা পাবেন তারা।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।

মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, তিন লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং কলেজের ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বেতন-ভাতার চাহিদাপত্র পাঠানো হয়। পরে মাউশি তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড় করে। বৈশাখী ভাতার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাব অনুমোদিত হলে দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে এবং উৎসবের আমেজে বাড়তি মাত্রা যোগ হবে।

এর আগে সরকারি কর্মচারীরা এই ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষকরা এর বাইরে ছিলেন। এবারই প্রথম তারা এই আর্থিক সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলায় শিবিরের বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

পটুয়াখালীর কলাপাড়ায় আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক করেছে কোস্ট গার্ড

ভোলায় করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ একজন আটক

ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী, এক রাতেই নিঃস্ব কৃষক

সেই রান আউট নিয়ে সালমান যা বলছেন

ফ্যাসিবাদ-গণতন্ত্র একসঙ্গে চলবে না: সংসদে হট্টগোল, প্ল্যাকার্ড হাতে স্লোগান

দৌলতখানে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।

গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ