বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
DipKotha
এপ্রিল ৮, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূইয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজ সরকারীকরণ বা জাতীয়করণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।পরে জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের চাকরিসংক্রান্ত শর্তাবলি যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তাদের চাকরি জাতীয়করণ করা হয়।

তিনি উল্লেখ করেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি এবং নীতিনির্ধারণী বিষয়। এ ধরনের সিদ্ধান্ত শুধু শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত নয়, বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে এটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সর্বমোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

লালমোহনে অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

‘হালালা’র নামে চুক্তিভিত্তিক বিয়ে শরিয়াহবিরোধী

ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ : রাতভর অভিযানে ভোলা ও হাতিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

বিশ্বজুড়ে জেন-জি বিক্ষোভ: সাফল্য নাকি চরম ব্যর্থতা

সংরক্ষিত নারী আসনে ভোলা থেকে আলোচনায় নুরজাহান বেগম বিউটি

ভোলায় করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১