বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

প্রতিবেদক
DipKotha
এপ্রিল ৮, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলার চরফ্যাশনে অবৈধভাবে মজুদ করা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ওই সময় মজুদকারীর ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শশীভূষণ থানার অন্তর্গত উত্তর আইচা বাজারের তেল ব্যবসায়ীর জয়নাল কেরাণীর বাড়ী থেকে এ ডিজেল উদ্ধার করা হয়। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে একটি চক্র সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে ডিজেল মজুদ করে অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। অভিযানকালে ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়। যা যথাযথ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হয়েছিল। এ সময় ব্যবসায়ী জয়নাল কেরানীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, অবৈধ জ্বালানি মজুদ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন থাকার এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

বিশ্বজুড়ে জেন-জি বিক্ষোভ: সাফল্য নাকি চরম ব্যর্থতা

মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

ভোলা জেলা ঐক্য ফোরামের প্রাথমিক কমিটি ঘোষণা, গণমাধ্যম সমন্বয়ক হলেন আফজাল হোসেন জুয়েল

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩ কেজি হরিণের মাংস ও ২টি চামড়া জব্দ

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি কোস্ট ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

বিশ্বকাপে নারী রেফারিদের নতুন ইতিহাস, নেতৃত্বে টোরি পেনসো

সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

নৌবাহিনীতে ৯টি শাখায় ৪৫০ পদে নিয়োগ

বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন, জলাশয় রক্ষা ও পরিবেশ সংরক্ষণের দাবি