সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

প্রতিবেদক
DipKotha
এপ্রিল ২০, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

‘জলবায়ু পরিবর্তন, নারীর জীবিকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রেক্ষাপট’ শীর্ষক কর্মশালায় উপকূলীয় এলাকার জন্য পৃথক বাজেট বরাদ্দসহ নারীবান্ধব আইন তৈরির মাধ্যমে নারী-শিশুর জীবনমান উন্নয়নের দাবি জানানো হয়েছে। সেইসাথে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলবাসী তথা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার মানুষের সুপেয় পানি সমস্যা সমাধানে রাষ্ট্রীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনারও আহবান জানানো হয়।

কর্মশালায় বক্তারা বলেন, উপকূলবাসীর সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও পানি সংকট। এর ফলে চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হলেও উপকূলবাসী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও পাননা। এসব বিষয় নিয়েও নতুন পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলেও বক্তারা উল্লেখ করেন।

বাদাবন সংঘের আয়োজনে সোমবার (২০ এপ্রিল) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনারুল কাদিরের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট কুদরত ই-খুদার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সহযোগী অধ্যাপক আনজুম তাসনুভা। বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাদাবনের নির্বাহী পরিচালক লিপি রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদা জেসমিন।

বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, নারীনেত্রী সুতপা দেবজ্ঞ, উপকূলীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি শিখা, সুফিয়া খাতুন, শেফালী বৈরাগী, কারিতাসের প্রভাস বিশ্বাস, সাংবাদিক এইচ এম আলাউদ্দীন, সাংবাদিক সবুর রানা, অ্যাডভোকেট বাবুল হাওলাদার, অ্যাডভোকেট পপি ব্যানার্জি, শেফালী বৈরাগী, রেখা মারিয়া প্রমুখ।

কর্মশালায় বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলছে। সুন্দরবনকেন্দ্রিক এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা প্রকৃতিনির্ভর হওয়ায় লবণাক্ততা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, চিংড়ি চাষের বিস্তার, ভূমি ব্যবহারের পরিবর্তন এবং শিল্পায়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় নিরাপত্তা জোরদার, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

৩ হাজার লিটার ডিজেল মজুত করায় আটক ১, জরিমানা

৩০০ আসনে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করল ইসি

জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার ইস্যুতে যা বললেন রাশেদ খান

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোন দলের নয় : গোলাম নবী আলমগীর

পশ্চিমবঙ্গ নির্বাচন: ২ আসনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

পটুয়াখালীর কলাপাড়ায় আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক করেছে কোস্ট গার্ড

ভোলার ঈদগাহ সংলগ্ন, পুরাতন যুগিরঘোল মোড়ে মারকাযুত তালিম একাডেমি ইসলামি ও মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।