রবিবার , ২৪ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম

প্রতিবেদক
DipKotha
মে ২৪, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

 

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির বর্জ্য যথাযথ ও পরিবেশসম্মতভাবে অপসারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি)।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের স্বেচ্ছাসেবীরা ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। লিফলেটে কুরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ড্রেন ও জলাশয়ে বর্জ্য না ফেলা, দুর্গন্ধ ও পরিবেশ দূষণ রোধে জীবাণুনাশক ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার হিসাবরক্ষক জনাব মোঃ মতিউর রহমান, ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম), সাধারণ সম্পাদক মীর আবিদ হোসেন রাফি সহ ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা শাখার হিসাবরক্ষক মোঃ মতিউর রহমান বলেন, ‘ঈদের আনন্দ সবার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব ঈদ উদযাপনে একসাথে কাজ করি।’

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কুরবানির বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা অত্যন্ত জরুরি। নাগরিকদের সামান্য সচেতনতা একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট সবসময় সমাজের কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রমে কাজ করে যাচ্ছে। তরুণদের অংশগ্রহণে পরিচালিত এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক মীর আবিদ হোসেন জানান, ‘শুধু লিফলেট বিতরণ নয়, ঈদের সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।’

স্থানীয় বাসিন্দারা ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতামুলক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং তরুণদের এমন সামাজিক উদ্যোগকে স্বাগত জানান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০ টন চোরাই কয়লা ও ৪ কার্গো বোটসহ দুই চোরাকারবারী আটক

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

পাম্পে ডিজেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে

পাঁচ দফা দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

যুবশক্তির- নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে মিলবে যেসব সুফল

নারী দিবসে দশমিনায় মানববন্ধন: উপকূলীয় নারীদের মর্যাদাপূর্ণ জীবনের দাবি

জকসু নির্বাচন: লাইনে ভোটার থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ চলে