সোমবার , ৮ জুন ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

৭৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনছে সরকার

প্রতিবেদক
DipKotha
জুন ৮, ২০২৬ ৬:১২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের দর্শকদের জন্য ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ উন্মুক্ত করতে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি সম্প্রচার স্বত্ব কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ‘অল মিডিয়া রাইটস’ অধিগ্রহণ করবে, যার জন্য ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা।

গতকাল রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উদ্যোগটির নীতিগত অনুমোদন দেয়।

সভা সূত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ফিফা থেকে সরাসরি বিশ্বকাপের পূর্ণাঙ্গ মিডিয়া স্বত্ব সংগ্রহ করবে বিটিভি। এজন্য চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের বড় ক্রীড়া আসরের সম্প্রচার অধিকার অনেক ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করতে হতো। ফলে ব্যয়ও বেড়ে যেত। এবার সরাসরি ফিফার সঙ্গে চুক্তি হওয়ায় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অর্থ সাশ্রয়ের সুযোগ তৈরি হয়েছে। ‘অল মিডিয়া রাইটস’ অর্জনের ফলে বিটিভি শুধু স্যাটেলাইট সম্প্রচারেই সীমাবদ্ধ থাকবে না; টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি সেবার মাধ্যমেও ম্যাচগুলো প্রচারের আইনগত অধিকার পাবে। এতে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও সহজে খেলা উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ১৯ জুলাই পর্যন্ত চলা এ আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে আর ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।

বিটিভির এমন উদ্যোগের ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী অতিরিক্ত খরচ ছাড়াই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগের সুযোগ পাবেন।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোনে উদ্ধার

ভোলা-২ আসনে নতুন মুখের সম্ভাবনা দৌঁড়ে এগিয়ে মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল

ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড়

ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, দুশ্চিন্তায় ভোলার জেলেপাড়ার মানুষ

ভোলায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

ভোলায় ইএসডিওর অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত দক্ষ জনশক্তি গঠনে প্রশংসায় ভাসলেন প্রশিক্ষণার্থীরা

জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

ভোলার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

জবাবদিহিমূলক প্রযুক্তিনির্ভর প্রশাসন গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর