বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

প্রতিবেদক
DipKotha
জুন ১৮, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়েছেন সমর্থক ফরহাদ ও সবুজ মাতুব্বর। বুধবার বিকেলে তারা ইরান ফুটবলের সমর্থক হয়ে যান।

বি

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের বিশ্বকাপ ফুটবল খেলার শুরু থেকেই ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদীর ফরহাদ হোসেন ও বালিয়াচরা গ্রামের সবুজ মাতুব্বর ব্রাজিল ভক্ত ছিলেন।

কিন্তু এবারের বিশ্বকাপে ব্রাজিল টিমের ফলাফল দেখে দুজনে হতাশ হয়ে পড়েন। বন্ধু মহল থেকে নিজেদের মধ্যে বিতর্কের জন্ম নেয় ব্রাজিল ইসলামের পক্ষের দেশ নয় এমন উপলব্ধি থেকে দুধ দিয়ে গোসল করতে সিদ্ধান্ত নেন তারা।

অবশেষে স্থানীয় জনগণ ও গণমধ্যম কর্মীদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে ইরানের সমর্থক বনে যান তারা।

সর্বশেষ - দেশজুড়ে