বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গ্রেফতার

প্রতিবেদক
DipKotha
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলায় পুলিশ ম্যানেজ করে মামলা থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের (চাঁদাবাজির) অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আটকরা হলেন, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে মো. রাকিব (৩০) ও একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে হাসান মোনতাছির রহমান (২০)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সদর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নের আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন ভোলা সদর মডেল থানায়  আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে চুরির মামলা করেন। চুরির সঙ্গে একই এলাকার মো. জিতু জড়িত থাকার কথা বলে গ্রেফতার হওয়া ব্যক্তিরা তার কাছ থেকে চাঁদা দাবি করেন। পুলিশের ধরিয়ে দেয়ার ভয়ভীতিও দেখান।

গত ২৬ জুলাই শেখ ফরিদের বাড়িতে গিয়ে তার নাতি মো. জিতুকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার কথা বলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। একাধিকবার ওই বাড়িতে গিয়ে দাবিকৃত টাকার জন্য চাপ প্রয়োগ করায় গত ০৩ আগস্ট রাকিব ও মোনতাছিরকে দেড় লাখ টাকা দেন জিতুর নানা শেখ ফরিদ।

দ্বিতীয় কিস্তিতে শেখ ফরিদের বাড়িতে গিয়ে আরও ১০ হাজার টাকা নেয় তারা। তৃতীয় দফায় পুলিশের কথা বলে আরও ২০ হাজার টাকা দাবি করলে বিষয়টি তাদের সন্দেহ হয়। পরে ভোলা থানায় এসে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে শেখ ফরিদ বাদী হয়ে থানায় চাঁদাবাজি মামলা করেন।

তদন্তের মামলার অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত মো. রাকিব ও হাসান মোনতাছির রহমানকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদাবাজীর মোট এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার
করেছেন বলে রিপন চন্দ্র সরকার জানিয়েছেন। এদের দুইজনকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কঠিন শর্তে ১৬০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

আলিনগরে জমি বিরোধে আত্মীয়দের হামলায় আহত যুবক

হাদির ওপর হামলায় কে কী বললেন

ইরানে ইসলামি প্রজাতন্ত্র পতনের পর ক্ষমতা নিতে প্রস্তুত: রেজা পাহলভি

ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, দুশ্চিন্তায় ভোলার জেলেপাড়ার মানুষ

ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

১৮ বছর ২৭৯ দিন—সাকিবকে টপকে টি–টোয়েন্টির দীর্ঘতম ক্যারিয়ার এখন উইলিয়ামসের

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার গ্রেপ্তার ।

ফের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান