বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের জনসচেতনতা কার্যক্রম

প্রতিবেদক
DipKotha
অক্টোবর ৮, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি:
“মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” উপলক্ষে ভোলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও নিষেধাজ্ঞা কালীন সময়ে মাছ ধরায় কঠোর নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে মাছ শিকার করায় সামুদ্রিক জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং সামুদ্রিক ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। অবৈধ এসব ট্রলিং বোটের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান থাকায় এর ব্যবহার অনেক কমে এসেছে, ফলে নদী ও সমুদ্রে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাচ্ছে।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এ উপলক্ষে কোস্ট গার্ড দক্ষিণ জোন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিধিনিষেধ কার্যকর রাখতে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করছে কোস্ট গার্ড দক্ষিণ জোন । জেলেদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড, যাতে কোনো ব্যক্তি আইন অমান্য করলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

উপকূল ও সমুদ্রে যেকোনো জরুরি প্রয়োজনে নাগরিকদের ১৬১১১ নম্বরে কল করে দ্রুত সহায়তা পাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মো: অনিক আহমেদ

 

 

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

নারী দিবসে দশমিনায় মানববন্ধন: উপকূলীয় নারীদের মর্যাদাপূর্ণ জীবনের দাবি

দৌলতখানে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।

ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড়

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে বর্ণিল মেহেদী উৎসব: আনন্দে মাতলো সুবিধাবঞ্চিত শিশুরা।।

ভোলায় রামদাসপুরে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গ্রেফতার

সেই রান আউট নিয়ে সালমান যা বলছেন

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে

ভোলার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম