বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলা জেলার কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে ভোলা–বরিশাল সেতু চাই ডকুমেন্টারি নির্মাণ

প্রতিবেদক
DipKotha
অক্টোবর ১৬, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এমন এস আই সাইফুল ;দৈনিক দ্বীপ কথা 

ভোলা জেলার একদল তরুণ কনটেন্ট ক্রিয়েটর একত্রিত হয়ে “ভোলা–বরিশাল সেতু চাই” শিরোনামে একটি সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তাদের মূল উদ্দেশ্য— ভোলা জেলার ভৌগোলিক বিচ্ছিন্নতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং উন্নয়নের সম্ভাবনাগুলো দেশব্যাপী ও আন্তর্জাতিকভাবে তুলে ধরা।

ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ জেলা, যা বিদ্যুৎ, গ্যাস, কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ হলেও সরাসরি স্থল যোগাযোগ না থাকায় দীর্ঘদিন ধরে উন্নয়নের মূলধারার বাইরে রয়ে গেছে। ভোলা–বরিশাল সেতু হলে শুধু ভোলাই নয়, পুরো দক্ষিণাঞ্চলের অর্থনীতি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে — এমনটাই মনে করেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটররা।

তাদের এই ডকুমেন্টারিতে ভোলার মানুষের দৈনন্দিন জীবন, যোগাযোগের কষ্ট, চিকিৎসা ও শিক্ষার সীমাবদ্ধতা, এবং সম্ভাবনাময় দিকগুলো বাস্তবচিত্রে তুলে ধরা হবে।

তারা বলেন, আমরা রাজনীতি করতে আসিনি, আমরা পরিবর্তন চাই। আমরা চাই ভোলার মানুষ যেন চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও জরুরি প্রয়োজনে সহজে মূল ভূখণ্ডে যেতে পারে। ভোলা–বরিশাল সেতু শুধু একটি সেতু নয়, এটি হবে ভোলার মানুষের স্বপ্ন ও সম্ভাবনার সেতুবন্ধন।

এই উদ্যোগের মাধ্যমে ভোলার তরুণরা দেশের প্রতিটি মানুষকে সচেতন করতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়, যেন বহু প্রতীক্ষিত ভোলা–বরিশাল সেতু বাস্তবে রূপ নেয়।

তারিখ :১৬:১০:২০২৫

সর্বশেষ - বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের জেনারেল হাসপাতাল উদ্বোধন

মন্ত্রী-এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি

ভোলায় আওয়ামী লীগ নেতা রাসেল খা ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার

ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে বর্ণিল মেহেদী উৎসব: আনন্দে মাতলো সুবিধাবঞ্চিত শিশুরা।।

ভোলায় মাদকের বিরুদ্ধে সামাজিক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশনের মানববন্ধন

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও নিষিদ্ধ জাল জব্দ, আটক ২০ জেলে

সংরক্ষিত নারী আসনে ভোলা থেকে আলোচনায় নুরজাহান বেগম বিউটি

ভোলায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”: বোরহানউদ্দিনে ৩০টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী