শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

দৌলতখানে খাল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক
DipKotha
অক্টোবর ২৪, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

দৌলতখানে খাল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর শাহিন নামের এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সুবেদার মোড় এলাকার ডগের খালের চরে তার মৃতদেহটি পাওয়া যায়। নিহত শাহিন (১০) দৌলতখান পৌরসভার ১নং ওয়ার্ডের পাতার খাল মাছঘাট এলাকার বাসিন্দা। তার বাবা মৃত নয়ন ও মা বিবি কুলসুম ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। শাহিন নানীর বাড়িতে থাকতেন।
শাহিনের নানি রেনু বেগম জানান, বুধবার বিকেলে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শাহিন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে মাইকিং করে শিশুটির সন্ধান চাওয়া হয়। তবে পরদিন দুপুরে মেঘনা নদীর তীর সংলগ্ন ডগের খালের চরে তার মৃতদেহ ভেসে ওঠে। বিকেলে তাকে দাফন করা হয়। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে।

 

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গ্রেফতার

ভোলার চরসামাইয়া ইউনিয়নে মাটির রাস্তা নির্মাণে স্বস্তি, এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন  মাওলানা তরিকুল ইসলাম

ভোলায় ইএসডিওর অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত দক্ষ জনশক্তি গঠনে প্রশংসায় ভাসলেন প্রশিক্ষণার্থীরা

জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ : রাতভর অভিযানে ভোলা ও হাতিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

ভোলায় রামদাসপুরে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি কোস্ট ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে কাল