সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
DipKotha
অক্টোবর ২৭, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসনাইন আহম্মেদ

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) নৌবাহিনীর ভোলা ক্যাম্প থেকে প্রেস রিলিজ জানানো হয় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ ইলিশা পাকার মাথা এলাকায়।
বাংলাদেশ নৌ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত যৌথ অভিযান চলাকালীন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব আলম ওরফে মাফু এর মাদক বিক্রির কাজে সহযোগীতাকারী মোঃ রায়হান ও মোঃ সাইফুল ইসলাম ওরফে সুজন কে মাদক সেবনের প্রস্তুতি ও মাদক সরবরাহকালে মোঃ মাহবুব ওরফে মাফু এর নিজ বাসা হতে ১১২ গ্রাম গাঁজা ও ৭৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদকসহ আসামিদেরকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার গ্রেপ্তার ।

প্রশাসনের জরিমানার পরও তেল সরবরাহ বিতর্ক — প্রশ্নে ক্ষিপ্ত জ্বালানি তেল ব্যবসায়ী নেতা ইকবাল

ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড়

কঠিন শর্তে ১৬০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই: শিক্ষামন্ত্রী

ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী, এক রাতেই নিঃস্ব কৃষক

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার