শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারি আটক

প্রতিবেদক
DipKotha
নভেম্বর ৮, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর মহিপুর উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড স্টেশন নিজামপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর ২০২৫) মধ্যরাত ১টার দিকে পাইকবারী মোয়াজ্জেমপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।

আটক ব্যক্তির নাম মোঃ মুহিবুল্লাহ (৩২)। পিতা আবুল কালাম হাওলাদার। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা।

জব্দ করা ইয়াবা ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম, বিএন জানান, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, চলমান এই মাদকবিরোধী অভিযানের ফলে এলাকায় মাদক কারবারিদের তৎপরতা আরও কমে আসবে বলে তারা আশা করছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার

রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি: অসহায়দের পাশে ‘জনসেবা’ পরিবারের মানবিক উদ্যোগ

ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসায় ধর্মীয় বই উপহার

পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারি আটক

অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপের বিষয়ে তথ্য জানাবে গুগল l

ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

ভোলা-২ আসনে নতুন মুখের সম্ভাবনা দৌঁড়ে এগিয়ে মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল

ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলায় শিবিরের বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দৌলতখানে খাল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

৩০০ আসনে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করল ইসি