মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল

প্রতিবেদক
DipKotha
নভেম্বর ১১, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা সরকারি কলেজ শাখার কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মিছিলটি কলেজ ক্যাপাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ, যুগ্ম আহ্বায়ক মো. রায়হান তালুকদার, আব্দুল বারী তানিম, মো. নাঈম হাসান, আব্দুল্লাহ আল জিসান,জিহাদুল ইসলাম, আহ্বায়ক সদস্য মো. জিদান আনভীর, রবিউল ইসলাম, মো. আফিফ হাসান তাসীন, মো. সিরাজুল ইসলামসহ অনেকে।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ত্যাগী নেতাদের নবগঠিত কমিটিতে মূল্যায়ন করা হয়নি। ভোলা জেলা বরাবরই ছাত্রদলের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়েছে। গণতন্ত্র পূর্ণউদ্ধারে আন্দোলনের প্রথম শহীদ জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম। আন্দোলন-সংগ্রামের ভূমিকা বিবেচনায় ভোলা সরকারি কলেজ সাংগঠনিকভাবে সব সময়ই শক্তিশালী। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক,বিগত ১৭ বছরের যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি এই কমিটিতে।

বক্তারা আরো বলেন, তারেক রহমানের সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কোন গ্রুপিং করতে চাই না।ব্যক্তিগত কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এই শ্লোগান প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

চরফ্যাশনে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান।।

দৌলতখানে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সবাদ সম্মেলন

নদীপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইয়ুথ হেল্প ফর পোভার্টি’র আর্থিক সহায়তা প্রদান।।

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবি আদায়ে শাহবাগে ভোলাবাসীর মহাসমাবেশ 

পাম্পে ডিজেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

আসন্ন নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের হাতে, সরকার তাদের সহযোগিতা করবে

আসন্ন নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের হাতে, সরকার তাদের সহযোগিতা করবে

ভোলায় জ্বালানি তেলের সংকট: উৎপাদন চললেও রপ্তানি বন্ধের মুখে খান ফ্লাওয়ার মিলস ও জে কে ট্রেডার্স

কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় দৈনিক ঢাকার পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে