বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় ইএসডিওর অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত দক্ষ জনশক্তি গঠনে প্রশংসায় ভাসলেন প্রশিক্ষণার্থীরা

প্রতিবেদক
DipKotha
নভেম্বর ২৬, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও ইউনিসেফের সহযোগিতায় স্কুল বহির্ভূত কিশোর–কিশোরী, যুব নারী ও পুরুষদের বাজারমুখী পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘অ্যাডভোকেসি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় ভোলার গ্র্যান্ড কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইএসডিওর সহকারী মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো. রনি হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। তবে অনিবার্য কারণে জেলা প্রশাসক উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. আরিফুজ্জামান।

জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইএসডিও এএলপি প্রকল্পের সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন,
“দেশে এখন দরকার টেকসই উন্নয়ন ও দক্ষ জনশক্তি। প্রচলিত শিক্ষা থেকে ঝরে পড়া কিশোর–কিশোরী ও যুবদের হাতে দক্ষতা পৌঁছে দিয়ে চাকরির সুযোগ সৃষ্টি করছে ইএসডিও—এটি অত্যন্ত প্রশংসনীয়। যে কাজ সরকার করতে চায়, ইএসডিও তা আমাদের অংশীদার হিসেবে বাস্তবায়ন করছে।”
তিনি ইএসডিওর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উদ্বোধনী বক্তব্যে জিনাত আরা বিশ্বাস জানান, ইউনিসেফের সহায়তায় ইএসডিওর ALP প্রকল্প ভোলাসহ মোট চারটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া ১৫–২৪ বছর বয়সী তরুণ–তরুণীদের কারিগরি প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতেই কাজ করছে এ প্রকল্প।
ভোলায় এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১,৬১৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যার মধ্যে ১,৩০১ জন চাকরি বা ব্যবসায় যুক্ত হয়েছেন।

ইএসডিও সম্পর্কে তিনি আরও বলেন, ১৯৮৮ সালে দুর্যোগ–দুর্বিপাক মোকাবিলা ও মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা। বর্তমানে তারা ৫৬ জেলার ৪২২টি উপজেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে, যার সুফল পাচ্ছে ১.৫ কোটিরও বেশি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক রজত শুভ্র সরকার, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোকাদ্দেছ আলী, বিসিক উপব্যবস্থাপক (ভা.) এস এম সোহাগ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী, অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, অধ্যক্ষ টেক্সটাইল ইনস্টিটিউট ভোলা, ইনফরমেশন সার্ভিসেস অফিসার আফনান হকসহ বিভিন্ন দপ্তর প্রধান ও ইএসডিও এএলপি কর্মীরা।

অংশগ্রহণকারীরা জানান, ভোলায় ঝরে পড়া কিশোর–কিশোরী ও যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিতে এ আয়োজন নতুন আশার সঞ্চার করেছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর কলাপাড়ায় আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক করেছে কোস্ট গার্ড

ভোলায় জমি দখলের অপচেষ্টা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

দক্ষ তদন্তে ভোলা জেলা পুলিশের সাফল্য: সাত মাস পর চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গ্রেফতার

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

ভোলায় মাদকের বিরুদ্ধে সামাজিক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশনের মানববন্ধন

জকসু নির্বাচন: লাইনে ভোটার থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ চলে

মন্ত্রী-এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি