শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবি আদায়ে শাহবাগে ভোলাবাসীর মহাসমাবেশ 

প্রতিবেদক
DipKotha
নভেম্বর ২৮, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:

নিজেদের ৫ দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করছে রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, গ্যাস সংযোগ প্রদানসহ অন্যান্য।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ৩ টায় রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। এ সময় ঢাকাস্থ ভোলা-বাসিসহ হাজার হাজার সাধারণ মানুষ ও ছাত্র সমাজ আন্দোলনে যোগ দেন।

শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা বলেন, আমাদের প্রধান দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। ভোলার প্রতিটা মানুষ এই দাবিকে সমর্থন করে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দাবির সঙ্গে পুরো ভোলাবাসীর সমর্থন রয়েছে। যে কারণে আমরা দাবি আদায়ের রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আশা করব সরকার আমাদের দাবি মেনে নিয়ে খুব দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন।

তারা বলেন, আমরা কয়েকদিন যাবত সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছি। আজ আমরা একটি মিছিল বের করেছি যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই। ভোলা-বরিশাল সেতু চালু হলে দুই দিকের মানুষের সংযোগ স্থাপন হবে, মানুষই খুবই উপকৃত হবে। তাই আমরা চাই সরকার আমাদের দাবি বিবেচনায় নিয়ে প্রত্যাশার এই সেতু নির্মাণ করে দিক।

তারা আরো বলেন, বোলা বরিশাল-সেতুর দাবি না মেনে নেওয়া হলে, ভোলা থেকে জাতীয় গ্রেডের বিদ্যুৎ কোন জায়গায় সরবরাহ করতে দেব না, ভোলার গ্যাস নেয়া বন্ধ করে দেব। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

আন্দোলন কর্মসূচিতে ঢাকায় বসবাসরত ভোলার বাসিন্দারা নানা ব্যানার ফেস্টুনসহ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ভোলায় মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের জনসচেতনতা কার্যক্রম

নারী দিবসে দশমিনায় মানববন্ধন: উপকূলীয় নারীদের মর্যাদাপূর্ণ জীবনের দাবি

ইরানে ইসলামি প্রজাতন্ত্র পতনের পর ক্ষমতা নিতে প্রস্তুত: রেজা পাহলভি

মুসলিম বিশ্বকে খোলা চিঠি দিলেন ইরানি নিরাপত্তাপ্রধান লারিজানি

মাদারীপুরে আলমগীর হত্যা: ঘটনাস্থল প‌রিদর্শন করলেন ডিআইজি রেজাউল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার ইস্যুতে যা বললেন রাশেদ খান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার গ্রেপ্তার ।

মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা , দারাজ থেকে ছুরি কিনে ছেলে রেদোয়ান

ভোলার ঈদগাহ সংলগ্ন, পুরাতন যুগিরঘোল মোড়ে মারকাযুত তালিম একাডেমি ইসলামি ও মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।