মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় আওয়ামী লীগ নেতা রাসেল খা ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার

প্রতিবেদক
DipKotha
ডিসেম্বর ২, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলায় আওয়ামী লীগ নেতা রাসেল খা ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি।

ঢাকা যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় ভোলা থেকে গ্রেপ্তার হয়েছেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল খা। সোমবার দিবাগত রাত ১ টার দিকে ভোলা পৌরসভার হ্যালিপ্যাড রোডের নিজ বাসা থেকে ভোলা সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে।

আটক রাসেল খা রাজাপুর ইউনিয়নের মৃত সামছল হক খানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই–আগস্ট মাসে দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার মামলা নং–৭৭–এর ভিত্তিতে ৭০ নং আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভোলার বিচ্ছিন্ন চরে সাধারণ মানুষের ওপর নির্যাতন, জমিদখল, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয় সূত্র দাবি করেছে। এসব কারণে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার কৃষক ও সাধারণ মানুষের কাছে আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলার ভিত্তিতে রাসেল খাকে আটক করা হয়েছে।

থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিয়াউদ্দিন বলেন, ঢাকার যাত্রাবাড়ী থানার মামলায় মাহমুদ হক রাসেলখা নামের একজনকে আমরা গ্রেপ্তার করেছি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা আদালত গ্রহণ করবে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত