বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম

প্রতিবেদক
DipKotha
ডিসেম্বর ১০, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলায় “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলার আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে দুর্যোগ মোকাবেলা, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আসন্ন জাতীয় নির্বাচনে নাগরিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সময় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে কোস্ট গার্ড।

তিনি আরও জানান, “তারুণ্যের উৎসব–২০২৫” এর ধারাবাহিক অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় দুর্যোগকালে করণীয়, অবৈধ মৎস্য আহরণ রোধ ও মৎস্য সম্পদ রক্ষা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় মৎস্য বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, তরুণ সমাজকে সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

৩০০ আসনে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করল ইসি

জাগরণ ফাউন্ডেশনের বার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

আলিনগরে জমি বিরোধে আত্মীয়দের হামলায় আহত যুবক

নিষেধাজ্ঞা অবমাননা করে মা ইলিশ শিকার দায়ে ৪ জেলে আটক করেছে নৌ-পুলিশ

রেমিট্যান্সে সুখবর, ২০ দিনে দেশে ঢুকল ৩২ হাজার কোটি টাকা

৩ হাজার লিটার ডিজেল মজুত করায় আটক ১, জরিমানা

দক্ষ তদন্তে ভোলা জেলা পুলিশের সাফল্য: সাত মাস পর চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

কোস্ট ফাউন্ডেশনের বৈধ ক্রয়কৃত জমিতে নির্মাণকাজে বাধা ও দখলচেষ্টার অভিযোগ আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

সংসদে নতুন স্পিকার কে এই হাফিজ উদ্দিন