শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় পার্টির পৌর শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

প্রতিবেদক
DipKotha
জানুয়ারি ১৬, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় পার্টির পৌর শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা পৌর শাখার উদ্যোগে ১নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেল ৪টায় ১নং ওয়ার্ড শিল্প কলা সংলগ্ন পুরাতন হেলিপ্যাড মাঠে মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশ স্থানীয় সাবেক প্রফেসর মহিউদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা জেলার সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিজেপির সহ-সভাপতি, ধনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, জেলা বিজেপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম বাদলরাজা, জেলা যুবসংহতির আহবায়ক নূরে আলম সিদ্দিকী টিটু, যুগ্ন আহ্বায়ক মোঃ হোসেন সিকদার, জেলা সেচ্ছাসেবক পার্টির যুগ্ন আহ্বায়ক সুজন হাওলাদার, পৌর বিজেপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন জসিম আরও উপস্থিত ছিলেন জেলা যুবসংহতি নেতা মোঃ দুলাল, জেলা সেচ্ছাসেবক পার্টি নেতা আরিফ হোসেন সহ জেলা উপজেলা বিজেপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে সমাবেশে উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন, ভোলা ১ আসনে বিএনপির জোটের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোলা ১ আসনে বিএনপির জোট প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ-কে মনোনীত করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জোট সমর্থিত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভোলার উন্নায়নে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কে জয় যুক্ত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মানিক বাঘা বলেন ভোলার উন্নয়য়ের রুপকার ছিলেন মরহুম নাজিউর রহমান মঞ্জু। বর্তমানে নানা সমস্যায় জর্জরিত, অবহেলিত ভোলার উন্নয়ন করতে শুধু এমপির ক্ষমতায়ন দিয়ে সম্ভব নয়, আমাদের ভোলার জন্য প্রয়োজন একজন মন্ত্রী, আর মন্ত্রী হিসেবে ভোলা থেকে নাজিউর রহমান মঞ্জুর উত্তরসূরী আন্দালিব রহমান পার্থ ছাড়া বিকল্প নেই। আগামী ১২ তারিখের নির্বাচনে ভোলার উন্নায়নের মার্কা গরুর গাড়ি মার্কা।

সভা শেষে বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা পৌর ১নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মোঃ আবু সাইদ মোল্লা কে সভাপতি, মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ও মোঃ গিয়াস উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি ঘোষণা করনে পৌর বিজেপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন জসিম
এসময় সেখানে বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা জেলা ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
ভোলার জনপ্রিয় মাল্টিমিডিয়া ‘ভোলা প্রকাশ’-এর সম্পাদক বিজয় বাইন এর গর্ভধারিণী মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ভোলার জনপ্রিয় মাল্টিমিডিয়া ‘ভোলা প্রকাশ’-এর সম্পাদক বিজয় বাইন এর গর্ভধারিণী মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ভোলায় রাতের আঁধারে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে

পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারি আটক

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০ টন চোরাই কয়লা ও ৪ কার্গো বোটসহ দুই চোরাকারবারী আটক

ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় পার্টির পৌর শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলায় শিবিরের বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড়

১৮ বছর ২৭৯ দিন—সাকিবকে টপকে টি–টোয়েন্টির দীর্ঘতম ক্যারিয়ার এখন উইলিয়ামসের