সোমবার , ৮ জুন ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
DipKotha
জুন ৮, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’—এই চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, কারিকুলামের পরিবর্তন তিন মাসে সম্ভব নয়। কিছুটা পরিবর্তন এনে ২০২৭ সালে পাঠ্যবই দেওয়া হবে। আর সার্বিক পরিবর্তনের মাধ্যমে ২০২৮ সালে নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা।

পরবর্তী এসএসসি পরীক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসএসসির সিলেবাস চলতি বছরের জুন মাসে শেষ হচ্ছে। আগামী ৭ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করতে চায় সরকার।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল দেশব্যাপী শুরু হয়ে ২০ মে শেষ হয়।

পরীক্ষা শেষ হওয়ার পর সাধারণত ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা , দারাজ থেকে ছুরি কিনে ছেলে রেদোয়ান

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে বর্ণিল মেহেদী উৎসব: আনন্দে মাতলো সুবিধাবঞ্চিত শিশুরা।।

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

জকসু নির্বাচন: লাইনে ভোটার থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ চলে

ভোলায় করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ

ভোলার জনপ্রিয় মাল্টিমিডিয়া ‘ভোলা প্রকাশ’-এর সম্পাদক বিজয় বাইন এর গর্ভধারিণী মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ভোলার জনপ্রিয় মাল্টিমিডিয়া ‘ভোলা প্রকাশ’-এর সম্পাদক বিজয় বাইন এর গর্ভধারিণী মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ফের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ আটক ২

ভোলায় আনন্দঘন অনুষ্ঠানে আমার দেশে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পুলিশ সুপারের ব্যতিক্রমী উপহার।