বুধবার , ১৭ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার

প্রতিবেদক
DipKotha
জুন ১৭, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে নতুন সমীকরণের মুখোমুখি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে পয়েন্ট হারানোর পর, সেলেসাওদের পরবর্তী লক্ষ্য এখন হাইতি। নক-আউটের টিকিট নিশ্চিত করতে ফিলাডেলফিয়ার এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের আগে বড় স্বস্তি হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের মাঠে ফেরা। চোট কাটিয়ে বেস ক্যাম্পে হালকা রানিং ও বল পায়ে অনুশীলন শুরু করেছেন তিনি। তবে মেডিকেল টিমের কড়া সতর্কবার্তা থাকায় দলের প্রধান তারকাকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ কোচ। হাইতির বিপক্ষে মাঠে নামিয়ে চোটের ঝুঁকি বাড়াতে চায় না সেলেসাও ম্যানেজমেন্ট।ফলে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামার রণকৌশল সাজাতে হচ্ছে ব্রাজিলকে। মহাতারকাকে বেঞ্চে রেখে আক্রমণভাগের অন্য ফুটবলারদের ওপর ভরসা রাখছেন কোচ। শনিবার ভোর সাড়ে ৬টার এই হাইভোল্টেজ ম্যাচটিই নির্ধারণ করবে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের ভবিষ্যৎ।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদ-গণতন্ত্র একসঙ্গে চলবে না: সংসদে হট্টগোল, প্ল্যাকার্ড হাতে স্লোগান

শুধু নিষেধাজ্ঞা নয়, নিরাপদ বিকল্প জীবিকা চাই: ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তার দাবিতে সেমিনার

হাদির ওপর হামলায় কে কী বললেন

৭৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনছে সরকার

উজবেকিস্তানের রূপকথা থামিয়ে দিল কলম্বিয়া

গ্যালারিতে বসে খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ দফা পদক্ষেপ

জাগরণ ফাউন্ডেশনের বার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন