বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

রোনালদোকে কেন তুলে নেওয়ার কথা ভাবেননি কোচ?

প্রতিবেদক
DipKotha
জুন ১৮, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মাঠের পারফরম্যান্সে তার ছায়া খুঁজে ফেরাই যেন এখন বড় দায়। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই চরম হতাশ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ৯০ মিনিট মাঠে থেকে বল স্পর্শ করতে পারলেন মাত্র ২৬ বার। তিনটি শট নিলেও তার একটিও খুঁজে পায়নি লক্ষ্যের ঠিকানা। রোনালদোর এমন ছন্নছাড়া দিনে বড় ধাক্কা খেয়েছে পর্তুগালও; ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।

এই ড্রয়ের চেয়েও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে রোনালদোর গোলখরা। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচ ধরে জালের দেখা পাচ্ছেন না তিনি। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ওপেন প্লে থেকে তার সর্বশেষ গোলটি এসেছিল সেই ২০২১ সালের জুনে। ম্যাচে কোনো প্রভাব ফেলতে না পারার পরও সিআরসেভেনকে পুরো সময় মাঠে রাখা নিয়ে ম্যাচ শেষে সমালোচনার মুখে পড়েন কোচ মার্তিনেজ।

তবে নিজের সিদ্ধান্তে অনড় পর্তুগিজ কোচ জানান, গোল পাওয়ার জন্য বিশ্বের অন্যতম সেরা গোলদাতার ওপরই ভরসা রেখেছিলেন তিনি। ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘যে ম্যাচে গোল দরকার, সেখান থেকে বিশ্বের সেরা গোলদাতাকে তুলে নেওয়ার কোনো যুক্তি নেই।’

কোচ আরো যোগ করেন, ‘পেনাল্টি এরিয়ায় তার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব ভূমিকা থাকে এবং যখন আমরা গোল করার কথা ভাবি, তখন ক্রিশ্চিয়ানোকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।’

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোনে উদ্ধার

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

সংসদে নতুন স্পিকার কে এই হাফিজ উদ্দিন

পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

ভোলায় করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ

ভোলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে অসহায় মানুষের পাশে ছাত্রদল

মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না: ড্যান বার্ন

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে বর্ণিল মেহেদী উৎসব: আনন্দে মাতলো সুবিধাবঞ্চিত শিশুরা।।

ভোলায় ৪ বছর ধরে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি বন্ধ, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা বিপাকে