বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

প্রতিবেদক
DipKotha
মার্চ ১২, ২০২৬ ৫:৪২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বেলা ১১টায়। প্রথম অধিবেশনটি প্রায় এক মাস চলতে পারে। প্রথম দিনের কার্যসূচি সম্পর্কে চিফ হুইপ জানান, পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার পদে একাধিক প্রার্থী না থাকলে কণ্ঠভোটের মাধ্যমেই তারা নির্বাচিত হবেন।

নির্বাচনের পর ১৫ থেকে ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এই বিরতিতে সংসদ ভবনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে।

অধিবেশনে পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হবে।

এ ছাড়া প্রথম বৈঠকে সরকারের প্রধান কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মেয়াদে জারি করা প্রায় ১৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা।

এসব অধ্যাদেশ বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এরপর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী বছরের প্রথম ও নতুন সংসদের প্রথম অধিবেশন হিসেবে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই প্রথম দিনের অধিবেশন মুলতবি হবে।

সর্বশেষ - বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ : রাতভর অভিযানে ভোলা ও হাতিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

ভোলা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কিরন, সদস্য সচিব আমিন খান

দুষ্কৃতকারীরা কোনো দলের নয়: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোন দলের নয় : গোলাম নবী আলমগীর

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

আলিনগরে জমি বিরোধে আত্মীয়দের হামলায় আহত যুবক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারি আটক