মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

দুষ্কৃতকারীরা কোনো দলের নয়: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রতিবেদক
DipKotha
মার্চ ১৭, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কোনো অপরাধীই আইনের হাত থেকে রক্ষা পাবে না।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। দুষ্কৃতকারীরা কোনো দলের নয়, কোনো ব্যক্তিরও নয়, সে যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন শাস্তির আওতায় তাকে আসতেই হবে- এমনটাই হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার না ঘটে সেজন্য প্রশাসনকে কঠোর হস্তে দমন করার জন্য নির্দেশ দেন।

একটি নৃশংস হত্যাকাণ্ড সমাজে আতঙ্ক সৃষ্টি করে, ১৩ মার্চ পূর্ব সারেঙ্গাঠি এলাকায় মামুন মোল্লার ইটভাটায় সংঘটিত গোপাল চন্দ্র দাসের নৃশংস হত্যা ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করায় নেছারাবাদ থানা ও সংশ্লিষ্ট প্রশাসনকে তিনি ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান।

সোমবার (১৬ মার্চ) রাত ৮টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের পূর্ব সারেঙ্গাঠি এলাকায় গোপাল চন্দ্র দাসের হত্যাকাণ্ডের ঘটনা পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। একটি নৃশংস হত্যাকাণ্ড সমাজে আতঙ্ক সৃষ্টি করে।

প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা শোনেন ।জনগণের স্বার্থ রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ এই হত্যাকাণ্ড ঘটনায় জড়িত সম্রাট ও রাজুকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজুকে রিমান্ডে আনা হয়েছে নেছারাবাদ থানা ইনচার্জ প্রতিমন্ত্রীকে জানান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০ টন চোরাই কয়লা ও ৪ কার্গো বোটসহ দুই চোরাকারবারী আটক

যুবশক্তির- নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

ভোলার তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ভোলায় আনন্দঘন অনুষ্ঠানে আমার দেশে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পুলিশ সুপারের ব্যতিক্রমী উপহার।

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

দৌলতখানে খাল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আলিনগরে জমি বিরোধে আত্মীয়দের হামলায় আহত যুবক

ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসায় ধর্মীয় বই উপহার

মনপুরায় প্রভাতরশ্মি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ  অসহায় মানুষের মুখে ফুটল উষ্ণতার হাসি