বৃহস্পতিবার , ২১ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

তজুমদ্দিনে ঈদুল আযহা উপলক্ষ্যে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদক
DipKotha
মে ২১, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

 

তজুমদ্দিনে প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। যথাযথ নিয়মে পশু জবাই, চামড়া ছাড়ানো এবং সঠিকভাবে লবণ ব্যবহার করে সংরক্ষণ নিশ্চিত করা গেলে এই মূল্যবান সম্পদের অপচয় রোধের পাশাপাশি দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হতে পারে।
এ লক্ষ্যকে সামনে রেখে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং তজুমদ্দিন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ২১ মে ২০২৬, সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে চামড়া নষ্ট হওয়া রোধে সময়মতো ও সঠিক পরিমাণে লবণ প্রয়োগের গুরুত্ব, পরিষ্কার স্থানে সংরক্ষণ, পরিবহনের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন।

তজুমদ্দিন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা নূরনবী সহযোগিতা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁচড়া আনন্দ বাজার মাদ্রাসার পরিচালক মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, বাইতুল আমান মডেল মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমদ, আল আকসা আদর্শ মাদ্রাসার শিক্ষক জুয়েল রানা, সাতবাড়িয়া জামে মসজিদের সাবেক ঈমাম ও মুয়াজ্জিন এইচ এম হাছনাইন, তজুমদ্দিন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা লোকমান হোসাইন, তজুমদ্দিন মারকাজ মসজিদের মুহতামিম মাওলানা মুফতি ঈসা, তজুমদ্দিন উপজেলা গোরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব সামছুদ্দিন, তজুমদ্দিন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাছরুল্লাহ, তজুমদ্দিন হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহসিন, কাজিকান্দি ডাক্তারবাড়ি জামে মসজিদ ও চাঁদপুর হোসাইনিয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছেত, ঈমাম ও খতিব এবং নায়েবে মুহতামিম মাওলানা জোবায়ের আহমেদ, আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ, বায়তুল আমান উত্তর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন, তজুমদ্দিন থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রবসহ তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, লিল্লাহ বোডিংয়ের দায়িত্বপ্রাপ্ত মুহতামিম, ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কোরবানির চামড়াকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ, লবণের সঠিক ব্যবহার, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং চামড়া শিল্পের সম্ভাবনা তুলে ধরা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, সঠিক নিয়মে কোরবানি ও সময়মতো লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও জাল নোটসহ আটক আরমান

সরাইল বিশ্বরোডে তেলের তীব্র সংকট, বিপাকে হাজারো যানবাহন

ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, দুশ্চিন্তায় ভোলার জেলেপাড়ার মানুষ

প্রশাসনের জরিমানার পরও তেল সরবরাহ বিতর্ক — প্রশ্নে ক্ষিপ্ত জ্বালানি তেল ব্যবসায়ী নেতা ইকবাল

ইরানে ইসলামি প্রজাতন্ত্র পতনের পর ক্ষমতা নিতে প্রস্তুত: রেজা পাহলভি

ভোলায় ১ লাখ ৯২ হাজার মেট্রিকটন ইলিশ আহরণের লক্ষ্যে নদীতে জেলেরা

চরফ্যাশনে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান।।

জুলাই সনদ : সমাধান সংসদে, নাকি আন্দোলনে

ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬