রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

নারী দিবসে দশমিনায় মানববন্ধন: উপকূলীয় নারীদের মর্যাদাপূর্ণ জীবনের দাবি

প্রতিবেদক
DipKotha
মার্চ ৮, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দশমিনায় মানববন্ধন
জলবায়ু ক্ষতিগ্রস্ত উপকূলীয় নারীদের টেকসই ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতের দাবি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, শুধুমাত্র দিবস পালন নয়, বরং এ উপলক্ষকে একটি শক্তিশালী কর্মযজ্ঞে পরিণত করে সরকার, সমাজ ও ব্যক্তি—সবাইকে মিলিতভাবে নারী, কিশোরী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি এবং তীব্র সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এসব সমস্যার সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে চরাঞ্চলের নারী ও কিশোরীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করে তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।
এছাড়া বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকারকে আয়বর্ধক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপনেরও দাবি জানান বক্তারা।
মানববন্ধনে আরও বলা হয়, পরিবার ও সমাজে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতনসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের যথাযথভাবে আইন বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
কোস্ট ফাউন্ডেশনের এম. এ. হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, জলবায়ু ফোরামের সভাপতি পিএম রায়হান বাদল, নারী নেত্রী নিলুফার রউফ, তাহমিনা আক্তার, কিশোরী শিক্ষা কেন্দ্রের শিক্ষক তামান্না আক্তার, ছাত্রী কামনা বেগম ও নাদিরা আক্তার, কোস্ট সিসিআর প্রকল্পের আতিকুর রহমানসহ অনেকে।
মানববন্ধনে কিশোরী, নারী নেত্রী, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কোস্ট ফাউন্ডেশনের এম. এ. হাসান বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধুমাত্র দিবস পালন নয়, বরং এ উপলক্ষকে একটি শক্তিশালী কর্মসূচিতে রূপ দেওয়া, যেখানে সরকার, সমাজ ও ব্যক্তি মিলিতভাবে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা উপকূলীয় নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের টেকসই ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, নারী ও শিশুর প্রতি নির্যাতন এখনও আমাদের সমাজের একটি দুঃখজনক বাস্তবতা। এই নির্যাতন শুধু শারীরিক কষ্টই সৃষ্টি করে না, বরং ভুক্তভোগীদের মানসিক, আবেগিক ও সামাজিক জীবনেও গভীর প্রভাব ফেলে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে প্রতিটি নারী ও শিশু নিরাপদ থাকবে এবং তাদের অধিকার পূর্ণভাবে স্বীকৃত হবে।
জলবায়ু ফোরামের সভাপতি পিএম রায়হান বাদল বলেন, নদীভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো দুর্যোগের কারণে শস্য উৎপাদন কমে যাচ্ছে। ফলে অনেক পরিবার পুষ্টির চাহিদা পূরণ করতে পারছে না এবং নারী, কিশোরী ও শিশুদের মধ্যে অপুষ্টির সমস্যা বাড়ছে। পর্যাপ্ত ও সুরক্ষিত অবকাঠামো—যেমন জলবায়ু সহনশীল বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার ও আবাসন—নিশ্চিত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
নারী নেত্রী নিলুফার রউফ বলেন, নারীর ক্ষমতায়ন ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষার প্রসার, আইনগত সহায়তা এবং সামাজিক মনোভাবের পরিবর্তন প্রয়োজন। এই কাজ একা সম্ভব নয়; সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
নারী নেত্রী তাহমিনা আক্তার বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট আইনের প্রচার এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান—বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নারী নির্যাতন প্রতিরোধ কমিটিগুলোকে সক্রিয় করতে হবে।
কিশোরী শিক্ষা কেন্দ্রের শিক্ষক তামান্না আক্তার বলেন, পরিবার ও সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি এবং দারিদ্র্যের কারণে বাল্যবিয়ে, যৌতুকসহ বিভিন্নভাবে নারীরা এখনও সহিংসতার শিকার হচ্ছেন। এসব কুসংস্কার দূর করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ - বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘মোন্থা’ বাংলাদেশে এর প্রভাবে কখন বৃষ্টি হবে

চরফ্যাশনে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান।।

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩ কেজি হরিণের মাংস ও ২টি চামড়া জব্দ

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

পাঁচ দফা দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে

আলিনগরে জমি বিরোধে আত্মীয়দের হামলায় আহত যুবক

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের জেনারেল হাসপাতাল উদ্বোধন