ভোলা জেলা

ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
ভোলা জেলা

ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ

জি এম ছানাউল্লাহ, বিশেষ প্রতিনিধি ভোলার চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, সরকারি বরাদ্দের অর্থে অনিয়ম এবং বিভিন্ন বিল-ফাইল আটকে অর্থ দাবির অভিযোগ উঠেছে। উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসব অভিযোগ করেছেন। তাদের দাবি, একটি কথিত সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অজুহাতে শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে আটকে রাখা হচ্ছে বিল ও ফাইলের কাজ। শিক্ষকদের অভিযোগ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরফ্যাশন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট, প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা, নির্বাচনী কেন্দ্র সংস্কার, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ডিভাইস, এডুকেশন ইন ইমার্জেন্সি, ক্ষুদ্র মেরামত ও প্রাক-প্রাথমিকসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়ম করা হয়েছে।...
ভোলার দৌলতখানে সরকারি পি/স্ত/লসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা আ/ট/ক
বাংলাদেশ, ভোলা জেলা

ভোলার দৌলতখানে সরকারি পি/স্ত/লসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা আ/ট/ক

ভোলা প্রতিনিধি: মোঃ ওমর ফারুক  ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা নাহিদ হোসাইনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার  চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে। জানা গেছে, ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের নেতৃত্বে এসআই রাকিব, জিয়াউদ্দিন আহমেদসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসাইনের বসতঘর থেকে একটি চাইনিজ পিস্তল (টাইপ-৫৪) উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে দৌলতখান থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। এদিকে হোসাইনকে গ্রেফতারের পরপর গত ০৫ /০২/২৬ ইং তারিখে দৌলতখান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান হোসেন হাওলাদারের স্বাক্ষরিত দল থেকে বহিস্কারের একটি চি...
চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ভোলা জেলা

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চরফ্যাশন প্রতিনিধি:মাইনউদ্দিন  জমাদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য র‍যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মঙ্গলবার সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍যালি বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা র‍যালিতে অংশ নেন। র‍যালিটি চরফ্যাশন বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহ...
জমি নিয়ে বিরোধে নির্মাণাধীন ঘরে হামলা-ভাঙচুর, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ
Uncategorized, ভোলা জেলা

জমি নিয়ে বিরোধে নির্মাণাধীন ঘরে হামলা-ভাঙচুর, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি : মাইনউদ্দিন  জমাদার ভোলার চরফ্যাশনে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নির্মাণাধীন একটি ঘরে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহআলম বিশ্বাস চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সম্পত্তি নিয়ে শাহআলম বিশ্বাসের সঙ্গে তার আপন খালাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শাহআলমের দাবি, সালামের বাবা-মায়ের নামে প্রায় ১২ শতাংশ জমি বেশি রেকর্ড হয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমঝোতা হলে সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন।শাহআলম অভিযোগ করেন, গত ১ মে রাত আনুমানিক ১টার দিকে সালাম মেস্তুরি, শাহিন খলিফা, নশু খলিফা, শারমিন, ইয়ানুর ও নাজুসহ আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি নির্মাণাধীন ঘরে হামলা চালিয়ে দেয়ালসহ বিভিন্ন অংশ ভাঙচুর ...
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ভোলা জেলা, রাজনীতি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উৎসবের আমেজে অংশগ্রহণ করেন।পরে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ...
বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও র‍্যালি ভোলা প্রতিনিধি: মোঃ জিহাদ
ভোলা জেলা, রাজনীতি

বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও র‍্যালি ভোলা প্রতিনিধি: মোঃ জিহাদ

বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ভোলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন বহন করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কালীনাথ রায়ের বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে দলীয় কার্যালয়ের সামনে র‍্যালি-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরন, হারুন অর ...
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনলালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ, ভোলা জেলা

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনলালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উৎসবের আমেজে অংশগ্রহণ করেন।পরে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের ন...
ভোলার ইলিশায় নৌকাডুবি, কোস্টগার্ডের অভিযানে দুই জেলে জীবিত উদ্ধার
ভোলা জেলা

ভোলার ইলিশায় নৌকাডুবি, কোস্টগার্ডের অভিযানে দুই জেলে জীবিত উদ্ধার

ভোলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে ভোলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকালে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ছোট মাছ ধরার নৌকা প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে থাকা দুই জেলে নদীতে পড়ে বিপদে পড়েন। নৌকাডুবির খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে কোস্টগার্ড। প্রাপ...
আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য
ভোলা জেলা

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য

‘প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখনই যদি এই দায়িত্বজ্ঞানহীন চক্রটিকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে সামনে আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে।’ গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের বিষয়ে তিনি এই পোস্ট দেন। আরও পড়ুনফেসবুক পোস্টে শাহাদাত হোসেন সেলিম লেখেন, ‘গত শুক্রবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর পর্যন্ত টানা ৩২ ঘণ্টার এক তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে পথঘাট। এতে সাধারণ যাত্রীরা এক অবর্ণনীয় ও সীমাহীন দুর্ভোগের শিকার হন। এই দীর্ঘ যানজটে অ্যাম্বুলেন্সে আটকা পড়ে রোগীর মৃত্যুর ঘটনা ঘটে, আর সময়মতো পৌঁছাতে না পে...
ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় জোকোভিচের
ভোলা জেলা

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় জোকোভিচের

অবিশ্বাস্য, অনাকাঙ্খিত, অপ্রত্যাশিত! ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন নোভাক জোকোভিচ। র‍্যাঙ্কিংয়ের ৪৮ নম্বরে স্থানে থাকা মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটের লড়াইয়ে ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ সেটে হেরে গেছেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। গত ২০ বছরের মধ্যে এটি গ্র্যান্ড স্ল্যাম থেকে তাঁর সবচেয়ে দ্রুততম বিদায়।বিস্তারিত আসছে ...।...