খেলাধুলা

মেসির গোলঝড়, মন্ট্রিলকে ৭-১ গোলে উড়িয়ে দিল মায়ামি
খেলাধুলা

মেসির গোলঝড়, মন্ট্রিলকে ৭-১ গোলে উড়িয়ে দিল মায়ামি

বয়স প্রায় ৩৯ বছর। ক্যারিয়ারে জিতেছেন বিশ্বকাপ থেকে শুরু করে অসংখ্য দলীয় ও ব্যক্তিগত শিরোপা। তবুও মাঠে নামলেই যেন নতুন কোনো রেকর্ড গড়ার তাড়নায় ছুটছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বাংলাদেশ সময় আজ ভোরে তাঁর আরও একটি দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মেসির চার গোল ও এক অ্যাসিস্টের নৈপুণ্যে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় মায়ামি। কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। এটি মায়ামির জার্সিতে তাঁর প্রথম গোল। তবে ৩৭ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় মন্ট্রিল। কিন্তু বিরতির আগেই আবার এগিয়ে যায় মায়ামি। মেসির ফ্রি-কিক প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ২-১ ব্যবধানে লিড নেয় মায়ামি। দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসির দাপট। ৫২ মিনিটে একাধিক ড...
এমএলএসে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের অনন্য কীর্তি
খেলাধুলা

এমএলএসে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের অনন্য কীর্তি

মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় উঠে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। এবার টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে লিগের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছেন এই তরুণ প্রতিভা। বাংলাদেশ সময় আজ ভোরে নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন কাভান। ১৬ বছর ৩৩৬ দিন বয়সে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোল অথবা গোলে সহায়তার মাধ্যমে সরাসরি অবদান রাখার কীর্তি গড়েছেন তিনি। রেড বুলসের বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে নিজের ব্যক্তিগত দক্ষতার প্রমাণ দেন কাভান। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে এটি ছিল তাঁর তৃতীয় গোল, যা এসেছে ৩৪তম ম্যাচে। শুধু গোল নয়, টান...