বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই
বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ, শাড়ি ফেরত না দেওয়া ও হুমকির অভিযোগের সত্যতা তদন্তে পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফ্যাশন ডিজাইনার আয়েশা আনুমের করা মামলাটি তদন্ত শেষে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলো প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয়েছে। তবে পিবিআইয়ের এই প্রতিবেদনে সন্তুষ্ট নন মামলার বাদী আয়েশা আনুম। তাঁর দাবি, তদন্তের সময় তিনি হুমকির অডিও রেকর্ডিং, সাক্ষীসহ বিভিন্ন প্রমাণ তদন্ত কর্মকর্তার কাছে জমা দিয়েছিলেন। কিন্তু সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। আয়েশা আনুম বলেন, আদালতের নির্দেশে পিবিআই মামলাটি তদন্ত করেছে এবং তিনি তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রমাণ ও সাক্ষীদের তথ্য দিয়েছেন। এরপরও কোনো কারণ স্পষ্ট না করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন দেওয়...
শুটিং শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা
বিনোদন

শুটিং শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

শুটিং শেষ করে রাতে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। ভৈরবের টোল প্লাজার কাছে একটি পিকআপের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে বহনকারী গাড়িটি। তবে সৌভাগ্যক্রমে তিশাসহ গাড়িতে থাকা সবাই নিরাপদে আছেন। শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজেই দুর্ঘটনার বিষয়টি জানান অভিনেত্রী। তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে তারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। ভৈরব সেতু পার হয়ে টোল প্লাজার কাছাকাছি পৌঁছানোর সময় একটি পিকআপ তাদের গাড়িতে জোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। দুর্ঘটনার পর পিকআপটিকে অনুসরণ করে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশও পৌঁছায় বলে জানান তিশা। দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে অভিনেত্রী বলেন, ঘটনাটি বেশ গুরুতর ছিল এবং অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তবে স্বস্তির বিষয়, এ...
পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জন্মদিন আজ
বিনোদন

পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জন্মদিন আজ

পপ সংগীতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের কথা উঠলে মাইকেল জ্যাকসনের নাম অনিবার্যভাবেই সামনে আসে। আজ ২৯ আগস্ট, এই বিশ্বখ্যাত শিল্পীর জন্মদিন। ১৯৫৮ সালে জন্ম নেওয়া মাইকেল জ্যাকসন ২০০৯ সালে মৃত্যুবরণ করলেও তাঁর গান, নাচ ও মঞ্চ পরিবেশনার নিজস্ব ধারা এখনও বিশ্বজুড়ে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করে চলেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে জন্মগ্রহণ করেন মাইকেল জোসেফ জ্যাকসন। সংগীতময় পরিবারে বেড়ে ওঠায় ছোট বয়সেই তাঁর শিল্পীজীবনের সূচনা হয়। ভাইদের সঙ্গে গড়ে ওঠা The Jackson 5-এর মাধ্যমে তিনি খুব অল্প বয়সেই দর্শকদের নজর কাড়েন। পরবর্তীতে একক শিল্পী হিসেবে নিজের অবস্থান তৈরি করে তিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক সংগীতাঙ্গনের অন্যতম বড় তারকা। ‘থ্রিলার’ বদলে দেয় সংগীতের ইতিহাস মাইকেল জ্যাকসনের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়গুলোর একটি তাঁর ১৯৮২ সালের অ্যালবাম ‘Thriller’। অ্যালবামটির স...
‘টক্সিক’-এর বক্স অফিসে পতন অব্যাহত, ৪ দিনে ভারতে আয় ২০০ কোটি ছাড়াল
বিনোদন

‘টক্সিক’-এর বক্স অফিসে পতন অব্যাহত, ৪ দিনে ভারতে আয় ২০০ কোটি ছাড়াল

দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’ বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। মুক্তির চতুর্থ দিনেও সিনেমাটির আয় আগের দিনের তুলনায় কমেছে। তবে চার দিনে ভারতে সিনেমাটির মোট আয় আনুমানিক ২০৪ কোটি রুপি ছাড়িয়েছে। বক্স অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, শনিবার অর্থাৎ মুক্তির চতুর্থ দিনে ‘টক্সিক’ প্রায় ২৬ কোটি রুপি আয় করেছে। আগের দিনের তুলনায় এদিন সিনেমাটির আয় কমেছে প্রায় ৮ শতাংশ। পাঁচ দিনের বর্ধিত উইকেন্ড শেষে সিনেমাটির মোট আয় প্রায় ২৩০ কোটি রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চতুর্থ দিনে কর্ণাটকে সিনেমাটির আয় কিছুটা বেড়েছে। রাজ্যটিতে এদিন প্রায় ৮ কোটি রুপি আয় করেছে ‘টক্সিক’। ফলে কর্ণাটকে সিনেমাটির মোট আয় প্রায় ৫০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে। তবে ভারতের অন্যান্য দক্ষিণাঞ্চলীয় বাজারে সিনেমাটির আয় খুব একটা বাড়েনি। অন্যদিকে হিন্দি সংস্করণে পরিস্থিতি আ...
‘জঘন্য’ সিনেমার তকমা, তবুও বক্স অফিসে কোটি টাকার চমক!
বিনোদন

‘জঘন্য’ সিনেমার তকমা, তবুও বক্স অফিসে কোটি টাকার চমক!

দুর্বল গল্প, নিম্নমানের অ্যানিমেশন আর গ্রাফিকস—মুক্তির পর এসব কারণেই দর্শক-সমালোচকদের তীব্র সমালোচনার মুখে পড়ে চীনের স্বল্প বাজেটের সিনেমা ‘নিউ লাই’। কিন্তু সমালোচনাই শেষ পর্যন্ত সিনেমাটির জন্য হয়ে উঠেছে আশীর্বাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও হাস্যরস ছড়িয়ে পড়ার পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল, যার প্রভাব পড়েছে বক্স অফিসে। চীনের মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ১০ দিনে মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান আয় করেছিল সিনেমাটি। তবে এরপর দ্রুত বাড়তে থাকে দর্শক আগ্রহ। একপর্যায়ে সিনেমাটির আয় ১ কোটি ১৪ লাখ ইউয়ান ছাড়িয়ে যায়। বড় বাজেটের হলিউড সিনেমা ‘দ্য ওডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর মতো আলোচিত সিনেমার সঙ্গে একই বক্স অফিসে জায়গা করে নেওয়ায় ‘নিউ লাই’-এর সাফল্য নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। সিনেমাটির গল্পের ক...
মডেল স্নিগ্ধা চৌধুরীর বিলাসবহুল জীবন, আয়ের উৎস অনুসন্ধানে দুদকে অভিযোগ
বিনোদন

মডেল স্নিগ্ধা চৌধুরীর বিলাসবহুল জীবন, আয়ের উৎস অনুসন্ধানে দুদকে অভিযোগ

আলোচিত মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর জীবনযাপন ও সম্পদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে। মিরপুরের বাসিন্দা মইনুদ্দিন আহমেদ দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন করেছেন বলে জানা গেছে। তাঁর দাবি, স্নিগ্ধা চৌধুরীর দৃশ্যমান আয়ের সঙ্গে তাঁর কথিত বিলাসবহুল জীবনযাত্রার সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগপত্রে বলা হয়েছে, স্নিগ্ধা অল্পসংখ্যক সিনেমা, বিজ্ঞাপন ও র‍্যাম্প শোতে কাজ করেছেন। তাঁর অভিনীত ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার’ নামে দুটি সিনেমার কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে একটি এখনও মুক্তি পায়নি বলে অভিযোগে দাবি করা হয়েছে। এরপরও তাঁর ব্যবহার করা দামি গাড়ি ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। এ ছাড়া অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে। পাশা...
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিখোঁজ’
বিনোদন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিখোঁজ’

নিউইয়র্কে অনুষ্ঠিত প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে নির্মাতা আসাদুজ্জামান সবুজের ‘নিখোঁজ (লস্ট)’। তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকদের কাছে তুলে ধরার লক্ষ্যেই আয়োজন করা হয় উৎসবটি। এতে বাংলাদেশসহ বাংলা ভাষায় নির্মিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন বিভাগে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা। প্রায় ১৩ মিনিটের ‘নিখোঁজ’ নির্মিত হয়েছে ‘নীলচে দিন’ শিরোনামের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে। মধ্যবিত্ত একটি পরিবারের জীবনে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। মানবিক সম্পর্ক, নীরবতা, অপরাধবোধ এবং অজানা সত্যের অনুসন্ধান—এসব বিষয় চলচ্চিত্রটির গল্পে গুরুত্ব পেয়েছে। শেষদিকে এসে গল্পের একটি রহস্য উন্মোচিত হয়। চলচ্চিত্রটির চিত্রনা...
সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল
বিনোদন

সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর কবর থেকে তাঁর লাশ উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আগের দেওয়া লাশ উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ দেন বিচারক। জানা গেছে, মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় ৩০ বছর ধরে রহস্য ১৯৯৬ সালে নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় এই অভিনেতা। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে বিতর্ক ও আইনি প্রক্রিয়া। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আর...