আন্তর্জাতিক

গ্রিস-ইসরায়েলের মধ্যে ৩৪০ কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি
আন্তর্জাতিক

গ্রিস-ইসরায়েলের মধ্যে ৩৪০ কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি

আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে ইসরায়েলের সঙ্গে ৩৪০ কোটি ডলারের একটি প্রতিরক্ষা চুক্তির পথে এগোচ্ছে গ্রিস। প্রস্তাবিত চুক্তির আওতায় ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের আকাশপথের হুমকি মোকাবিলায় একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। গ্রিক ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে এ-সংক্রান্ত কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত এই প্রতিরক্ষা প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অ্যাকিলিস শিল্ড’। এর মাধ্যমে আকাশপথে আসা হুমকি শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করার সক্ষমতা বাড়াতে চায় গ্রিস। গ্রিস সরকারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা পরিষদ কাইসিয়া গত ২৩ জুলাই প্রকল্পটির অনুমোদন দেয়। এরপর দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে যায়। গ্রিক সংবাদমাধ্যম ইকাথিমেরিনি জানিয়েছে, ‘অ্যাকিলিস শিল্ড...
ওষুধ-পানির সংকট, বন্যার পর নতুন বিপর্যয়ের শঙ্কায় নেপাল
আন্তর্জাতিক

ওষুধ-পানির সংকট, বন্যার পর নতুন বিপর্যয়ের শঙ্কায় নেপাল

নেপালে ভয়াবহ বন্যার পর এবার দেখা দিয়েছে ওষুধ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের তীব্র সংকট। ঘরবাড়ি হারিয়ে আশ্রয়শিবিরে ঠাঁই নেওয়া মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অনেকেই নিয়মিত ওষুধ পাচ্ছেন না। একই সঙ্গে বিশুদ্ধ পানির অভাবে নতুন করে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। ত্রিশূলী বাজারের বাসিন্দা রেখা দেবী গোসাই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যায় ভুগছেন। বন্যায় তাঁর বাড়ি ও চারটি দোকান ভেসে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়ে গেছে প্রয়োজনীয় ওষুধও। বর্তমানে পরিবারের সঙ্গে ত্রিশূলী হাসপাতালের কাছে একটি আশ্রয়শিবিরে থাকলেও হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না তিনি। রেখার ছেলে রঘুবীর জানান, তাঁর মায়ের নিয়মিত ওষুধ প্রয়োজন হলেও হাসপাতালে সেগুলো পাওয়া যাচ্ছে না। ফলে কয়েক দিন ধরে তিনি ওষুধ সেবন করতে পারেননি। এদিকে আশ্রয়শিবিরে থাকা অবস্থায় রঘুবীরের ভাবীর প্রসব...
যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ: পেজেশকিয়ান
আন্তর্জাতিক

যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ: পেজেশকিয়ান

ইরান যুদ্ধ শুরু করতে চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ কখনো যুদ্ধ শুরু করে না এবং যুদ্ধকেও স্বাগত জানায় না। তবে দেশের ওপর কোনো ধরনের আগ্রাসন হলে তা প্রতিহত করতে ইরান দৃঢ়ভাবে অবস্থান নেবে। পেজেশকিয়ান বলেন, দৃঢ় সংকল্প ও ঐক্য নিয়ে দাঁড়িয়ে থাকা কোনো জাতিকে সহজে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। ইরানও কোনো ধরনের হুমকির কাছে নত হবে না বলে তিনি স্পষ্ট করেন। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি দেশের অবস্থান শক্তিশালী করতে জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা এবং সশস্ত্র বাহিনীর অবদান গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশে...