বাংলাদেশ

ভোলার দৌলতখানে সরকারি পি/স্ত/লসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা আ/ট/ক
বাংলাদেশ, ভোলা জেলা

ভোলার দৌলতখানে সরকারি পি/স্ত/লসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা আ/ট/ক

ভোলা প্রতিনিধি: মোঃ ওমর ফারুক  ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা নাহিদ হোসাইনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার  চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে। জানা গেছে, ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের নেতৃত্বে এসআই রাকিব, জিয়াউদ্দিন আহমেদসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসাইনের বসতঘর থেকে একটি চাইনিজ পিস্তল (টাইপ-৫৪) উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে দৌলতখান থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। এদিকে হোসাইনকে গ্রেফতারের পরপর গত ০৫ /০২/২৬ ইং তারিখে দৌলতখান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান হোসেন হাওলাদারের স্বাক্ষরিত দল থেকে বহিস্কারের একটি চি...
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনলালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ, ভোলা জেলা

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনলালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উৎসবের আমেজে অংশগ্রহণ করেন।পরে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের ন...
আইনশৃঙ্খলা : সরকারের ব্যর্থতা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র?
বাংলাদেশ

আইনশৃঙ্খলা : সরকারের ব্যর্থতা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র?

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হঠাৎ করেই জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে কয়েকটি  হত্যাকাণ্ড এবং অপরাধের ঘটনা সারাদেশের মানুষকে স্তম্ভিত করেছে। গত শনিবার ২৯ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
তিন জেলায় আইন-শৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ
বাংলাদেশ

তিন জেলায় আইন-শৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম মাঠ প্রশাসনের সমন্বয়ে আরো জোরদারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার ২৭ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।সভায় তিন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্য ও সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সার্বিক চিত্র তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, জেলার সার্বিক উ...
সিরাজগঞ্জে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম
বাংলাদেশ

সিরাজগঞ্জে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

সিরাজগঞ্জে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামে এক গৃহবধূ। শনিবার সকালে সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে পরপর তিন সন্তানের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ রয়েছেন। তানিয়া খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙালিয়াগাতী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ সেখের মেয়ে। প্রসবের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সিনিয়র নার্স মর্জিনা খাতুন জানান, স্বাভাবিক প্রসবের সম্ভাবনা রয়েছে। পরে চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে স্বাভাবিকভাবেই পরপর তিনটি পুত্রসন্তানের জন্ম দেন তানিয়া। বর্তমানে মা ও তিন নবজাতক হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে ভর্তি রয়েছেন। তাদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছেন চিকিৎসক ও নার্সরা। তানিয়ার স্বামী মো. ওবায়দুল্লাহ রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মৃত আতাউর...
প্রস্তাবিত নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?
বাংলাদেশ, শিক্ষা ও চাকুরি

প্রস্তাবিত নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় ২০টি গ্রেড রাখার কথা বলা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন কাঠামোয় সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত গ্রেডভিত্তিক মূল বেতন হলো— গ্রেডপ্রস্তাবিত মূল বেতন১ম১,৬০,০০০ টাকা২য়১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা৩য়১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা৪র্থ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা৫ম৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা৬ষ্ঠ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা৭ম৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা৮ম৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা৯ম৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা১০ম৩২,০০০ – ৭৭,৩০০ টাকা১১তম২৫,০০০ – ৬০,৫০০ টাকা১২তম২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা১৩তম২৪,০০০ – ৫৮,০০০ টাকা১৪তম২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা১৫তম২২,৮০০ – ৫৫,২০০ টাকা১৬তম২১,৯০০ – ৫২,৯০০ টাকা১৭তম২১,৪০০ – ৫১,৯০০ টাকা১৮তম২১,০০০ – ৫০,৯০০ টাকা১৯তম২০,৫০০ – ৪৯,৬০০ টাকা২০তম২০,০০০ – ৪৮,৪০০...
সেপ্টেম্বর থেকে ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক
বাংলাদেশ, শিক্ষা ও চাকুরি

সেপ্টেম্বর থেকে ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন করে ২ লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে এসব কর্মী পাঠানোর প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে এবং পরবর্তী ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছেন মালয়েশিয়ার হাইকমিশনার। দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী ...
গুম মানবাধিকারের চরম লঙ্ঘন, এটি বিশ্বের ভয়াবহ অপরাধগুলোর একটি: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

গুম মানবাধিকারের চরম লঙ্ঘন, এটি বিশ্বের ভয়াবহ অপরাধগুলোর একটি: প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং বিশ্বের ভয়াবহ অপরাধগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি অতীতে গুমের শিকার হওয়া ব্যক্তিদের সন্ধান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই বার্তায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গুমের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কিংবা রাজনৈতিক সংঘাতের পরিস্থিতিতে অনেক সময় বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে গুমের মতো ভয়াবহ পদ্ধতি ব্যবহার করা হয়। বাংলাদেশের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তিনি অভিযোগ করেন, তৎকালীন সরকারের সময়ও ভিন্নমত দমনের ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ডের অভি...