বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশ গবেষণায় ‘বিরাট অগ্রগতি’, শক্তিশালী নতুন টেলিস্কোপ উৎক্ষেপণ নাসার
বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশ গবেষণায় ‘বিরাট অগ্রগতি’, শক্তিশালী নতুন টেলিস্কোপ উৎক্ষেপণ নাসার

মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে নতুন যুগের সূচনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে নাসার শক্তিশালী নতুন মহাকাশ টেলিস্কোপ ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’। নাসার তথ্য অনুযায়ী, রোমান টেলিস্কোপের দৃষ্টিক্ষেত্র হাবল ও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি বিস্তৃত। এর মাধ্যমে একই সময়ে মহাকাশের বিশাল অঞ্চল পর্যবেক্ষণ করা সম্ভব হবে। উৎক্ষেপণের প্রায় ৩০ মিনিট পর স্পেসএক্সের রকেট থেকে আলাদা হয়ে টেলিস্কোপটি নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। পৃথিবী থেকে প্রায় ১০ লাখ মাইল দূরের একটি কক্ষপথে পৌঁছাতে এর প্রায় ১০০ দিন সময় লাগবে। সেখানে পৌঁছানোর পর রোমান টেলিস্কোপ মহাবিশ্বের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণের পাশাপাশি সৌরজগতের বাইরের গ্রহ বা এক্সোপ্ল্যানেট অনুসন্ধান করবে। নাসার কর্মকর্তারা ধারণা...