রাজনীতি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ভোলা জেলা, রাজনীতি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উৎসবের আমেজে অংশগ্রহণ করেন।পরে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ...
বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও র‍্যালি ভোলা প্রতিনিধি: মোঃ জিহাদ
ভোলা জেলা, রাজনীতি

বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও র‍্যালি ভোলা প্রতিনিধি: মোঃ জিহাদ

বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ভোলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন বহন করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কালীনাথ রায়ের বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে দলীয় কার্যালয়ের সামনে র‍্যালি-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরন, হারুন অর ...
বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে আলোচনা
রাজনীতি

বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে আলোচনা

আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার সরবরাহ ও বিদ্যুৎ সংকট—এই তিন বিষয়ই প্রাধান্য পেয়েছে বিএনপির সংসদীয় দলের সভায়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব বিষয়ে দলীয় সংসদ সদস্যদের বর্তমান পরিস্থিতি ও সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সভাটি শুরু হয়ে সোয়া ১টার দিকে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের সংসদ সদস্যরাও এতে অংশ নেন। সভাসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সার পরিস্থিতি নিয়ে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত) সংসদ সদস্যদের ব্রিফ করেন। এখনই বিদ্যুৎ সংকটের পুরো সমাধান সম্ভব নয় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বর্তমান সং...
মানবাধিকার কমিশন বিল: সংসদীয় কমিটির আলোচনায় অংশ নেয়নি বিরোধী দল
রাজনীতি

মানবাধিকার কমিশন বিল: সংসদীয় কমিটির আলোচনায় অংশ নেয়নি বিরোধী দল

জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়ে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনায় অংশ নেননি বিরোধী দলের সংসদ সদস্যরা। একই সঙ্গে বিলটি পাসের প্রক্রিয়ার কোনো পর্যায়েই অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্পত্তি হস্তান্তর বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আলোচনায় অংশ নিলেও মানবাধিকার কমিশন বিলের আলোচনা শুরু হলে বিরোধী দলের সদস্যরা বৈঠক থেকে বেরিয়ে যান। বিষয়টি সাংবাদিকদের জানান কমিটির সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। বিরোধী দলে থাকা তিন সদস্যের আপত্তি আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের তিনজন সংসদ সদস্য রয়েছেন। তাঁরা হলেন নাজিবুর রহ...
ঢাকা ওয়াসায় নতুন এমডি, দুই বছরে দায়িত্বে এলেন ৭ জন
রাজনীতি

ঢাকা ওয়াসায় নতুন এমডি, দুই বছরে দায়িত্বে এলেন ৭ জন

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে। তাঁর নিয়োগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই বছরে সংস্থাটির শীর্ষ এই পদে দায়িত্ব নেওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল সাতজনে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. মনিরুজ্জামানকে বদলিপূর্বক ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে ঢাকা ওয়াসার বর্তমান এমডি মো. আমিনুল ইসলামকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাঁর চুক্তির অবশিষ্ট মেয়াদের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক সচিব আমিনুল ইসলাম চলতি বছরের ১০ মার্চ এক বছরের চুক্তিতে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান এবং পরদিন দায়িত্ব গ্রহণ করেন। ...
গুম প্রতিরোধ বিল: সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট
রাজনীতি

গুম প্রতিরোধ বিল: সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট

গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে আলোচনার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে এ ঘটনা ঘটে। ওয়াকআউট করা দুই সদস্য হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আবদুল বাতেন। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে যোগ দেওয়ার পর বিলটি নিয়ে আলোচনা শুরুর আগেই তাঁরা বেরিয়ে যান। তাঁদের বক্তব্য ছিল, জাতীয় সংসদে বিলটি উত্থাপনের সময়ও তাঁরা এর বিরোধিতা করে ওয়াকআউট করেছিলেন। এরই ধারাবাহিকতায় সংসদীয় কমিটির বৈঠকেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর আগে একই দিনে সকালে জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়ে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির আলোচনাতেও অংশ নেননি বিরোধী দলের সদস্যরা। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধি...