ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
জি এম ছানাউল্লাহ, বিশেষ প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, সরকারি বরাদ্দের অর্থে অনিয়ম এবং বিভিন্ন বিল-ফাইল আটকে অর্থ দাবির অভিযোগ উঠেছে। উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসব অভিযোগ করেছেন। তাদের দাবি, একটি কথিত সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অজুহাতে শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে আটকে রাখা হচ্ছে বিল ও ফাইলের কাজ।
শিক্ষকদের অভিযোগ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরফ্যাশন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট, প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা, নির্বাচনী কেন্দ্র সংস্কার, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ডিভাইস, এডুকেশন ইন ইমার্জেন্সি, ক্ষুদ্র মেরামত ও প্রাক-প্রাথমিকসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়ম করা হয়েছে।...









