সংবাদ শিরোনাম ::
লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আ\ট\ক ! অত:পর বহিস্কার একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার !

রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দুর্ঘটনায় নিহত সজিব মিয়া (বাঁয়ে) ও দয়াল ভূঁইয়া

রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে স্পিডবোট নিয়ে ছুটেছিলেন এক তরুণ ও এক যুবক। পরে রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে তাঁদের আর নিজেদের বাড়ি ফেরা হয়নি। কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনার কারণে একই হাসপাতালে তাঁদের ফিরতে হয় লাশ হয়ে।গতকাল সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এ ঘটনা ঘটে।

গতকাল রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ওই দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন একই উপজেলার চাতলপাড় গ্রামের দয়াল ভূঁইয়া (২৬) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের সজিব মিয়া (২৩)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ফুলকারকান্দি এলাকার রোগী চান বানুকে (৫০) নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিকে রওনা হন স্পিডবোট চালক সজিব। রোগীকে সেখানে পৌঁছে দিয়ে স্পিডবোট নিয়ে আবার চাতলপাড়ের দিকে ফিরছিলেন। তখন এতে সজিব ও দয়ালসহ তিনজন ছিলেন। পথে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা বালুবাহী স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন দয়ালের বাবা রায়হান ভূঁইয়া। তিনি আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, তাঁর স্বপ্ন ছিল ছেলেকে ইউরোপে পাঠাবেন। এ জন্য কাগজপত্র জমা দেওয়ার কাজও সম্পন্ন হয়েছিল। সেই স্বপ্ন এখন শুধু স্মৃতি হয়ে রইল।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল ও সজিবকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগেই দয়াল ও সজিবের মৃত্যু হয়েছিল বলে জানান নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন দয়ালের বাবা রায়হান ভূঁইয়া। তিনি আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, তাঁর স্বপ্ন ছিল ছেলেকে ইউরোপে পাঠাবেন। এ জন্য কাগজপত্র জমা দেওয়ার কাজও সম্পন্ন হয়েছিল। সেই স্বপ্ন এখন শুধু স্মৃতি হয়ে রইল।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ০৬:৪২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬