সংবাদ শিরোনাম ::
লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আ\ট\ক ! অত:পর বহিস্কার একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার !

ভূমধ্যসাগরে ট্রলার ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু : পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ভূমধ্যসাগরে ট্রলার ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু : পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবে আট বাংলাদেশি নিহতের ঘটনায় আন্তঃদেশীয় মানবপাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে সিআইডির মানবপাচার প্রতিরোধ ও দমন দল (টিএইচবি) তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন মাদারীপুর জেলার রাজৈর থানার পূর্ব সরমঙ্গল গ্রামের মৃত আশরাফ আলী বাঘার ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক বাঘা (৫৪) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কানোরিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. আমির হোসেন স্বপন (৩৮)। মামলার এজাহার ও সিআইডির তদন্ত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র ভুক্তভোগীদের বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখায়। চক্রটি ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে তাদের অবৈধভাবে লিবিয়ায় পাঠায়। পরবর্তীতে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে সমুদ্রপথে ইতালি পাঠানোর সময় তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে যায়। এতে আটজন বাংলাদেশি প্রাণ হারান।

পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া একমাত্র ভুক্তভোগী আদালতে জবানবন্দি দিলে পাচারকারীদের নাম-ঠিকানা সামনে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিহত ভুক্তভোগী রাসেল শেখের (১৯) পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং পাচার চক্রের অন্য সহযোগীদের কাছে সেই টাকা পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছে। সিআইডি জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও রাজৈর থানায় মানবপাচার ও দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারায় মামলা রয়েছে। উল্লেখ্য, এই মামলায় পূর্বে গুরুদাস বারই (৪৫) ও মো. মোতলেব মাতব্বর (৬৮) নামে আরো দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।

অভিযোগ বা প্রলোভনে পড়ে তথ্য যাচাই ছাড়া কাউকে অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে নাগরিকদের আহ্বান জানিয়েছে সিআইডি। বিদেশে কর্মসংস্থান বা ভ্রমণের ক্ষেত্রে কেবল সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া অতিরিক্ত টাকা দাবি, পাসপোর্ট জিম্মি বা পাচারের কোনো খবর পেলে দ্রুত নিকটস্থ থানা অথবা সিআইডিকে জানাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

ভূমধ্যসাগরে ট্রলার ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু : পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬