সংবাদ শিরোনাম ::
একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার ! চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘ অনুপস্থিতির অভিযোগ, তদারকি নিয়ে প্রশ্ন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে চরফ্যাশন উপজেলা সমিতি’র সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ ভোলার চরফ্যাশন উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকা।

চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল ও হেলাল উদ্দিন টিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিন, সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সেক্রেটারী রিয়াজুল ইসলাম বাদল চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকার মোহাম্মদ নির্ঝর।

অনুষ্ঠানে উপজেলার সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম এবং চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ সময় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, ব্যাগসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। কৃতী শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষার প্রতি উৎসাহিত করবে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাইনউদ্দিন জমাদার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
01713954596

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে চরফ্যাশন উপজেলা সমিতি’র সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬