সংবাদ শিরোনাম ::
লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আ\ট\ক ! অত:পর বহিস্কার একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার !

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা সদর মডেল থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. আল মামুন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানাধীন ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কানুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইলিশা-লক্ষ্মীপুর (লক্ষ্মীঘাট) সড়কের পাশে একটি চালের দোকানের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন আল মামুন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার কাঁধে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে কস্টেপ দিয়ে মোড়ানো দুটি বড় পোটলা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার পরনের প্যান্টের পকেট থেকে তিনটি সিমসহ একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আল মামুন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ভোলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলা জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার।

আপডেট সময় : ১২:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬