সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
আসিফদের মতো স্মার্ট চুরি আ. লীগও করতে পারেনি : রেজাউল করিম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

সামরিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) রেজাউল করিম বলেছেন, আসিফ ১১ হাজার কোটি টাকা নিয়ে বিদেশ গেছে। আসিফদের স্মার্টলি দুর্নীতি আওয়ামী লীগও করতে পারেনি। আসিফদের কাছে সবকিছু এত গোছালো ছিল এবং পরিপক্কতার কারণে কনফিডেন্টলি তারা বলতে পারে, যে একটা টাকাও বের করতে পারবে না।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আসিফ সবচেয়ে বেনিফিশিয়ারি মন্তব্য করে তিনি বলেন, আসিফের বিষয়টা সবাই জানে। অস্ট্রেলিয়া, দুবাই ও সুইজারল্যান্ডে যার কাছে টাকা গিয়েছে সবাই বলবে, তাকে বেশি বেনিফিশিয়ারি করেছে। এনসিপি হলো নাটের গুরু।
তিনি বলেন, সে দুর্নীতি করেনি ধরে নিলাম। কিন্তু সে ব্রান্ডের কেস, শার্ট ও প্যান্ট পড়ে। তার চুরিটা কেউ ধরতে পারবে না, এটা আসিফ দাবি করে। তার মানে তার ম্যাচুরিটি, তার পরিপক্কতা, তার হিপোক্রেসির লেভেল অনেক হাই।













